শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩০ মে ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আজ জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী পালিত হচ্ছে
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আজ জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী পালিত হচ্ছে
৪৪৮ বার পঠিত
মঙ্গলবার, ৩০ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী পালিত হচ্ছে

পক্ষকাল সংবাদ ঃবিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী আজ। এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, সকাল সাড়ে ১০টায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর দিনব্যাপী ঢাকা মহানগর দক্ষিণের ২৪টি জায়গায় দুস্থদের মধ্যে বস্ত্র ও খাবার বিতরণ করা হবে।

শায়রুল কবীর খান আরো জানান, এর আগে সকাল সাড়ে ৯টায় জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া সারা দেশে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা, বাংলাদেশে জাতীয়তাবাদ এবং উৎপাদনমুখী রাজনীতির প্রবক্তা হিসেবে জিয়াউর রহমান পরিচিতি পেয়েছিলেন অতি অল্প সময়ে।

রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নেওয়ার পাঁচ বছরের মাথায় ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। ঢাকায় তাঁর জানাজায় লাখো মানুষের উপস্থিতি জিয়াউর রহমানের জনপ্রিয়তার বহিঃপ্রকাশ বলে মনে করেন তাঁর অনুসারীরা।

রাষ্ট্রপতি হওয়ার আগেই দেশের মানুষের কাছে জিয়াউর রহমান ব্যাপকভাবে পরিচিতি পান ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতার ঘোষণা দিয়ে।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য জিয়াউর রহমান বীর উত্তম খেতাব পান। তাঁকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আনে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লব। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালের ২১ এপ্রিল। এর পরের বছর ১ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপি।

১৯ দফা কর্মসূচি, বন্ধুরাষ্ট্রের সংখ্যা বাড়ানো, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমেই আধুনিক বাংলাদেশ গড়ার ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান-এমনটাই মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, নিজেদের উদ্যোগে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হওয়ার পথ রচনা করে দেখিয়েছেন, বাংলাদেশকে উন্নত পর্যায়ে নেওয়ার যে প্রক্রিয়া, এগুলো তাঁর বড় বড় অবদান।

চারবার রাষ্ট্রক্ষমতায় থাকা বিএনপি বর্তমানে সংসদে নেই। এক দশকের বেশি সময় ধরে রয়েছে ক্ষমতার বাইরেও। তাই দলটির প্রতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের পরামর্শ এই অধ্যাপকের।

---



এ পাতার আরও খবর

জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়
শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
নিউমার্কেটে এক ব্যক্তিকে গুলি করে হত্যা, শরীরে পাঁচটি গুলির চিহ্ন নিউমার্কেটে এক ব্যক্তিকে গুলি করে হত্যা, শরীরে পাঁচটি গুলির চিহ্ন
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
নওফেলের তোপে বিশ্ব সাহিত্য কেন্দ্র: “কোটি টাকার প্রকল্পে নেই বাস্তব প্রভাব, ভাঙতে হবে একচেটিয়া কাঠামো” নওফেলের তোপে বিশ্ব সাহিত্য কেন্দ্র: “কোটি টাকার প্রকল্পে নেই বাস্তব প্রভাব, ভাঙতে হবে একচেটিয়া কাঠামো”
সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে?

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)