শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২০ মে ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » হাওরে ক্ষতিগ্রস্তদের দেয়া ত্রাণ হাস্যকর ও অসম্মানজনক: সুলতানা কামাল
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » হাওরে ক্ষতিগ্রস্তদের দেয়া ত্রাণ হাস্যকর ও অসম্মানজনক: সুলতানা কামাল
৪৭৮ বার পঠিত
শনিবার, ২০ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাওরে ক্ষতিগ্রস্তদের দেয়া ত্রাণ হাস্যকর ও অসম্মানজনক: সুলতানা কামাল

---
পক্ষকাল সংবাদ ঃবিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, হাওরে ক্ষতিগ্রস্তদের প্রতি মাসে ত্রিশ কেজি চাল ও পাঁচশত টাকার বরাদ্দ দেয়ার বিষয়টি হাস্যকর ও অসম্মানজনক। তিনি বলেন, ত্রাণ দিতে হলে দিন এটা কোন চিরস্থায়ী ব্যবস্থাও নয়, তবে অসন্মান করার অধিকার কারো নাই।

সিপিবি ও বাসদ’র উদ্যোগে আজ দিনব্যাপী মণি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনের (ষষ্ঠ তলায়) তাজুল মিলনায়তনে ‘হাওর কনভেনশন’ এ কথা বলেন তিনি।

সুলতানা কামাল বলেন, বাংলাদেশের একটি পরিবারে নুন্যতম পাঁচজন সদস্য থাকবেন বলে ধরে দেয়া হয়। ত্রিশ কেজি চাল যদি প্রতি মাসে দেয়া হয় তাহলে প্রতি একটি কেজি চাল প্রতিটি পরিবারের জন্য হবে দৈনিক বরাদ্ধ। এক কেজি চাল দিয়ে একটি পরিবারের তিনবেলা অন্নসংস্থান কী করে হয়, যারা এটা বরাদ্দ দিয়েছেন তাদের কাছেই এটা আমার প্রশ্ন। আর পাঁচশত টাকা খরচ করতে এখন এক মিনিটও সময় লাগে না। তাই এই পাঁচশত টাকা হাতে নিয়ে মানুষগুলি কিভাবে জীবন যাপন করবে-সেটা একটা বিরাট প্রশ্ন। তাছাড়া নারী পরিচালিত পরিবার গুলি ক্ষতিগ্রস্ত হিসাবে আলাদাভাবে করা হয়নি। তিনি বলেন, সরকারের লোকজন কতটা তথ্য নিয়ে হাওরে যাচ্ছে তা এখন প্রশ্ন।

হাওর অঞ্চলের সমস্যাসমূহ সঠিকভাবে চিহ্নিত করে স্থায়ী সমাধানের কার্যকর পন্থা নিরূপন ও তা বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে দেশব্যাপী জনমত গঠন ও আন্দোলন গড়ে তুলতে একনভেনশন করা হয়। কনভেনশনে বিশিষ্ট শিক্ষাবিদ ড. সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, ড. ইফতেখারুজ্জামান, ডা. মতিন, মোস্তফা জব্বারসহ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষক-ক্ষেতমজুর, জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবী বিশেষজ্ঞগণ বক্তব্য রাখেন।



এ পাতার আরও খবর

ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি
ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম
প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক
৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা
বিএনেসবি চক্ষু হাসপাতালের ঘটনায় বিএনপি’র পাঁচ নেতাকে শোকজ বিএনেসবি চক্ষু হাসপাতালের ঘটনায় বিএনপি’র পাঁচ নেতাকে শোকজ
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)