খান্সামায় গমের আবাদ কমেছে
খানসামা প্রতিবেদকঃ
দিনাজপুরের খানসামায় গম চাষের পরিবর্তে অর্থকরী ফসলেরর দিকে ঝুঁকে পড়েছে চাষিরা। এ বছর অনুকূল আবহাওয়ায় কারনে গমের ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও গম চাষ হচ্ছে কম।কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর খানসামায় গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২ হাজার ৩৩০ হেক্টর। কিন্তু চাষ হচ্ছে মাত্র ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় একটু বেশি কম। গত বছর উপজেলায় গম চাষ হয়েছে ২ হাজার ৪৫০ হেক্টর জমিতে। চাষিরা স্বল্প খরচে অধিক লাভের আশায় অর্থকরী ফসল চাষাবাদের দিকে ঝুকে পড়েছে। ফলে, এ বছর উপজেলা জুড়ে গমের পাশাপাশি সরিষা, ভুট্টা আর রসুন চাষ হচ্ছে অধিক পরিমাণে।
নলবাড়ী গ্রামের কৃষক বিনোদ চন্দ্র, আকবর আলী ও সামসুল হক, দুহশুহ গ্রামের আজাহার আলী এবং আঙ্গারপাড়ার শফিউল হকসহ অনেকে জানান, গত কয়েক বার ইরি বোরো চাষের পাশাপাশি গম চাষ করেছি। কিন্তু আশানুরুপ ফল পাইনি। ফলে, এ বছর গমের পাশাপাশি অন্য ফসল চাষ করছি। তবে, গম চাষে খরচ কম। মাত্র দু-এক বার সেচ আর হালকা সার ও কীটনাশক দিলেই চলে। একটু পরিচর্যা করলেই বাম্পার ফলন পাওয়া যায়। তবু, গম আর ইরি বোরো চাষের পরিবর্তে ভুট্টা, সরিষা ও রসুনসহ অন্যান্য ফসল চাষ করছে চাষিরা।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা