শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » সিরাজগঞ্জে গণপিটুনিতে দুই চাঁদাবাজ নিহত
প্রথম পাতা » জেলার খবর » সিরাজগঞ্জে গণপিটুনিতে দুই চাঁদাবাজ নিহত
৪৫৫ বার পঠিত
শনিবার, ৩ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জে গণপিটুনিতে দুই চাঁদাবাজ নিহত

---
সিরাজগঞ্জ প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জের কামারখন্দে স্থানীয়দের গনপিটুনিতে দুই চাঁদাবাজ নিহত হয়েছে। নিহতদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার বারাঙ্গা গ্রামের মজনুর (৩৫) নাম পাওয়া গেলেও অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার ঝাঐল বাজারে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার কামারখন্দ উপজেলার ঝাঐল বাজারের স্বর্ন ব্যবসায়ী রামচন্দ্র সরকারের দোকানে প্রায়ই চাঁদা নিতে আসত স্থানীয় সন্ত্রাসী মজনুসহ তিনজন। এক পর্যায়ে রামচন্দ্র বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের জানালে তারা ঐ চাঁদাবাজদের প্রতিরোধ করার সিদ্ধান্ত নেয়। গত বৃহস্পতিবার রাত দশটার দিকে মজনুসহ তিনজন একটি মোটরসাইকেল নিয়ে রামচন্দ্রের দোকানে চাঁদার টাকা নিতে আসলে স্থানীয়রা তাদের ধাওয়া করে মজনুসহ দুইজনকে আটক করে গনপিটুনি দেয়। অপর সন্ত্রাসী মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।
গনপিটুনিতে নিহতদের একজনের মৃতদেহ রেললাইনের উপরে ও মজনুর লাশ রেললাইনের পাশে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে রাত তিনটার দিকে সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) পুলিশ রেললাইনের উপর থাকা লাশ ও কামারখন্দ থানা রেললাইনের পাশ থেকে মজনুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত মজনু এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কামারখন্দ থানাসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি ও হত্যার একাধিক মামলা রয়েছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)