শিরোনাম:
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » গঙ্গা-যমুনাকে মানুষের মর্যাদা দিলো ভারতের আদালত
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » গঙ্গা-যমুনাকে মানুষের মর্যাদা দিলো ভারতের আদালত
৪২২ বার পঠিত
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গঙ্গা-যমুনাকে মানুষের মর্যাদা দিলো ভারতের আদালত

---
পক্ষকাল ডেস্কঃ

গঙ্গা ও যমুনা নদীকে ‘জীবন্ত সত্তা’ উল্লেখ করে মানুষের মর্যাদা দিয়েছে ভারতের উত্তরাখণ্ডের আদালত। সম্প্রতি এক রায়ে উত্তরাখণ্ড হাইকোর্ট নদীর মধ্যে দেশের প্রথম জীবন্ত সত্তা হিসাবে গঙ্গা-যমুনাকেই চিহ্নিত করেছে। আদালতের বক্তব্য, সাধারণ ভারতীয়দের মতোই এই দুই নদীরও সমান মৌলিক অধিকার রয়েছে।

এর আগে উত্তরাখণ্ড হাইকোর্ট গঙ্গা দূষণ নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে তিরস্কার করেছিল। অভিযোগ ওঠে, গঙ্গাকে পরিষ্কার করার বিষয়ে সঠিক ভূমিকা পালন করা হচ্ছে না। অধুনা বিলুপ্ত সরস্বতী নদীকে খোঁজার প্রয়াস প্রসঙ্গে এর আগেও ভর্ৎসনা করেছিলো আদালত। বলা হয়েছিল, যে নদী নেই তাকে খোঁজ করার চেষ্টা হচ্ছে। অথচ যেটি আছে তার স্বচ্ছতার দিকে নজর দেওয়া হচ্ছে না। এর পরেই নতুন এই রায় দেয়া হলো।

আগামী প্রজন্মের জন্য গঙ্গাকে বাঁচিয়ে রাখতে হবে এ কথাও জোর দিয়ে জানিয়েছে হাইকোর্ট। আদালত দেশটির কেন্দ্রীয় সরকারকে একটি গঙ্গা অ্যাডমিনিস্ট্রেশন বোর্ড গঠন করতে বলেছে, যাতে দেশের পবিত্রতম এই নদীকে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা যায়।

গঙ্গার চারপাশে পাথর খনন নিয়ে একটি মামলার ভিত্তিতে এই রায় দিয়েছে আদালত। বলা হয়েছে, যে ভাবে গঙ্গার চারপাশে পাথর খনন চলছে, কলকারখানাগুলো নদীতে তাদের আবর্জনা ও রাসায়নিক ফেলছে, তা পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এতে গঙ্গার পাড় দুর্বল হয়ে ভেঙ্গে পড়ছে, বন্যার আশঙ্কা বেড়ে যাওয়ায় আশপাশের বাসিন্দারাও বিপদের মধ্যে রয়েছেন।

তবে, বিশ্বের মধ্যে গঙ্গা ও যমুনা জীবন্ত সত্তার মর্যাদা পাওয়া প্রথম নদী নয়। দিন কয়েক আগে নিউজিল্যান্ডে এমনই এক রায় পাশ হয়েছে, যেখানে ১৪৫ কিলোমিটার দীর্ঘ হোয়ানগানুই নদীকে জীবন্ত আখ্যা দেওয়া হয়েছে। বিবিসি।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)