শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রাজধানীতে সভা-সমাবেশ ছুটির দিনে করার আহবান মেয়রের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রাজধানীতে সভা-সমাবেশ ছুটির দিনে করার আহবান মেয়রের
৪০৩ বার পঠিত
মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীতে সভা-সমাবেশ ছুটির দিনে করার আহবান মেয়রের

পক্ষকাল সংবাদ : যানজটের ভোগান্তি নিরসনে বড় সভা-সমাবেশ সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে আয়োজন করার জন্য রাজনৈতিক দল ও তাদের অংঙ্গ-সংগঠনগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেছেন, প্রায়ই দেখা যায় কিছু রাজনৈতিক দল পুরো রাস্তা দখল করে সভা-সমাবেশ করায় নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর কবলে পড়ে পরীক্ষার্থী, গুরুতর অসুস্থ্য রোগীসহ সংশ্লিষ্টরা গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন। আমরা সবাই সচেষ্ট ও মানবিক হলে নগরবাসী এর থেকে পরিত্রান পেতে পারেন। তিনি ডিএমপিকেও এ ধরনের পরিস্থিতিতে আরো দ্রুততার সাথে সতর্কভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নগরবাসীর পাশে দাঁড়ানোর আহবান জানান।

আজ রাজধানীর পান্থকুঞ্জ পার্কে নব-নির্মিত অত্যাধুনিক পাবলিক টয়লেট উদ্বোধনকালে মেয়র একথা বলেন। নবনির্মিত এ আধুনিক ও দৃষ্টিনন্দন পাবলিক টয়লেটে নারী ও পুরুষের জন্য পৃথক চেম্বার, লকার, হ্যান্ডওয়াশিং শাওয়ার, বিশুদ্ধ খাবার পানির সুবিধা, ২৪ ঘণ্টা বিদ্যুৎ এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগিস আক্তারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মেয়র সাঈদ খোকন শিল্পকলা একাডেমী মাঠে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলা-২০১৭ অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামী দিনের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মেয়র বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের বিভিন্ন সূচকে পাশ্ববর্তী দেশগুলোর তুলনায় শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ইত্যাদি বিষয়ে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়ন ও অগ্রগতির এ ধারা বহাল থাকবে ইনশাল্লাহ। ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল উপস্থিত ছিলেন। পরে মেয়র সবাইকে সাথে নিয়ে উন্নয়ন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)