শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » সরকারের কর্মচারীদের ভাবতে হবে জনগণের খাদেম ঃ প্রধানমন্ত্রী
প্রথম পাতা » রাজনীতি » সরকারের কর্মচারীদের ভাবতে হবে জনগণের খাদেম ঃ প্রধানমন্ত্রী
৩৯৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের কর্মচারীদের ভাবতে হবে জনগণের খাদেম ঃ প্রধানমন্ত্রী

পক্ষকাল সংবাদ ঃ
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ৯৮ ও ৯৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের কর্মচারীদের জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে। জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে।
আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। গতানুগতিক ধ্যানধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্বের সঙ্গে আমরা যেন এগিয়ে যেতে পারি সেই উদ্ভাবনী চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে।’
সরকার উদ্ভাবনী দল গঠন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এরা উদ্ভাবন করবে কীভাবে মানুষকে সহজে ভোগান্তি ছাড়া সেবা দেওয়া যায়।’ নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজস্ব উদ্ভাবনী চিন্তা দিয়ে এলাকার জনগণকে সম্পৃক্ত করে কাজ করবেন। যখন যে এলাকায় কাজ করবেন, সে এলাকাকে নিজের এলাকা মনে করে কাজ করবেন।’
প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি দেশকে গড়ে তুলতে যাঁরা মাঠে ময়দানে সত্যিকার অর্থে কাজ করবেন, তাঁদের প্রশিক্ষণ একান্তভাবে প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান দেশ গড়ার কাজে লাগাতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘নিজস্ব সম্পদ দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, সেই সক্ষমতা আমাদের আছে, এই আত্মবিশ্বাস সকলের মাঝে থাকতে হবে।’
শিক্ষার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘শিক্ষাই একমাত্র পথ যার মাধ্যমে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করা যায়।’
সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি তা মোকাবিলায় ভূমিকা রাখতে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন উৎপাত শুরু হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদ। যে করেই হোক বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতেই হবে। সবাইকে সচেষ্ট থাকতে হবে যেন কখনোই বাংলার মাটিতে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক। স্বাগত বক্তব্য দেন একাডেমির রেক্টর এম আসলাম আলম।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)