শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সচিব পদে রদবদল
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সচিব পদে রদবদল
৩৯৩ বার পঠিত
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সচিব পদে রদবদল

পক্ষকাল প্রতিবেদক

সচিব বা সমমর্যাদার ১০টি পদে রদবদল করেছে সরকারের জনপ্রসাশন মন্ত্রণালয়। এর মধ্যে আটজনকে ভারপ্রাপ্ত সচিব বা ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। এরা অতিরিক্ত সচিব মর্যাদায় কাজ করছেন। একজন ভারপ্রাপ্ত সচিবকে পূর্ণ সচিব এবং একজনকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এ ব্যাপারে জনপ্রসাশন মন্ত্রণালয় পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত কুমার রায়কে পূর্ণ সচিব হিসেবে পদোন্নতি দিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।

সচিব পদমর্যাদায় কর্মরত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ রেজা খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান ড. আহমেদ কায়কাউসকে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে অতিরিক্ত সচিব পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনকে।

পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক শুভাশীষ বোসকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

অপরদিকে বিদ্যুৎ বিভাগের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকাদারকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)