শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত আইনের রূপরেখা তৈরি: আইনমন্ত্রী
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত আইনের রূপরেখা তৈরি: আইনমন্ত্রী
৪১৮ বার পঠিত
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত আইনের রূপরেখা তৈরি: আইনমন্ত্রী

---

পক্ষকাল সংবাদ
যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য আইনের রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে রেজিস্ট্রেশন কমপ্লেক্স মিলনায়তনে এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী এ কথা বলেন। সাব-রেজিস্ট্রার, দলিল লেখক ও নকলনবিশ নেতাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
আইনমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী ও যুদ্ধাপরাধের দোসরদের বিচার করা হবে এবং এই রায় কার্যকর করা হবে। তিনি আরও বলেন, ‘যারা যুদ্ধাপরাধী, তারা সম্পদ সঠিকভাবে আহরণ করেনি। সেগুলো বাজেয়াপ্ত করার জন্য আইন করা হচ্ছে। সে জন্য আইনের রূপরেখাও তৈরি করে ফেলেছি।’
আইনমন্ত্রী আজ ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্সে হেল্প ডেস্ক ডিজিটাল ডিসপ্লের উদ্বোধন করেন। এ প্রসঙ্গে তিনি মতবিনিময় সভায় বলেন, এ নিয়ে তিনি তিনবার এই কমপ্লেক্সে এসেছেন। এখন এই কমপ্লেক্সের অনেক উন্নতি হয়েছে। রেজিস্ট্রেশন অফিসকে তিনি জনবান্ধব করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, রেজিস্ট্রেশন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করা হবে। এই পরিদপ্তরকে অধিদপ্তর না করে আগামী বাজেট পাস হবে না।
দুপুরে আইনমন্ত্রী এই কমপ্লেক্সে যাওয়ার আগে নকলনবিশেরা মানববন্ধন করেন। মতবিনিময় সভায় নকলনবিশদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, নকলনবিশদের দাবি পূরণ করা হবে। তবে তাঁদের কলমবিরতির মতো কর্মসূচি থেকে ফিরে আসতে হবে। এ ছাড়া দেশে জমির বাজারমূল্য নির্ধারণ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে মন্ত্রী জানান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন আইন মন্ত্রণালয়ের সচিব (ড্রাফটিং) মোহাম্মদ শহীদুল হক, ঢাকার জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকার, মহা নিবন্ধক খান মো. আবদুল মান্নান, শ্যামপুরের সাব-রেজিস্ট্রার শেখ কাউসার আহমেদ প্রমুখ।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)