শিরোনাম:
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিএনপি স্বাধীনতাবিরোধীদের বিচার চায় বছরের সেরা কৌতুক’
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিএনপি স্বাধীনতাবিরোধীদের বিচার চায় বছরের সেরা কৌতুক’
৩৭৩ বার পঠিত
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি স্বাধীনতাবিরোধীদের বিচার চায় বছরের সেরা কৌতুক’

---
পক্ষকাল প্রতিবেদক ঃবিএনপি স্বাধীনতাবিরোধীদের বিচার চায়, এটা এ বছরের সেরা কৌতুক বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এটা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে তামাশা এবং নির্মম রসিকতা।
আজ বৃহস্পতিবার দুপুরে ইডেন কলেজ ছাত্রলীগ আয়োজিত ‘স্বাধীনতার ৪৫ বছর পূর্তি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপিও স্বাধীনতাবিরোধীদের বিচার চায়-দলটির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মির্জা ফখরুলকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আর কত মিথ্যাচার, নিষ্ঠুর তামাশা, প্রতারণা করবেন? ৫ জানুয়ারি নির্বাচনে না এসে ভুল করেছেন, সেই ভুলের খেসারত এখনো দিচ্ছেন।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, একই বুলেট আপনাকেও বিধবা করেছে। আপনিও আপনার স্বামীকে হারিয়েছেন। যদি আপনার স্বামী বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত না করত, পুনর্বাসন না করত, তাহলে আরেকটা খুনি চক্র জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত বলে আমার মনে হয় না। হত্যা, হত্যাকে ডেকে আনে। রক্ত, রক্তকে ডেকে আনে। খুন, খুনকে ডেকে আনে।’

২০ বার প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সর্বশেষ বিমানের যে ঘটনা, এটার রহস্য উন্মোচিত হতে শুরু করেছে। এখানেও শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল কি না, এ রহস্যও উন্মোচিত হবে। এভাবে বারবার জীবনের ঝুঁকি নিয়ে বাংলার পতাকাকে ধরে আছেন।’
ইডেন কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীর উদ্দেশে কাদের বলেন, ‘আমি সেই ছাত্রলীগকে চাই না, যারা হলের রুম ভাগাভাগি করবে, সিট ভাগাভাগি করবে। এই ছাত্রলীগের আমাদের কোনো প্রয়োজন নেই। আমি সেই ছাত্রলীগ চাই না, যারা ভর্তির সময় আধিপত্য বিস্তার করে কর্তৃপক্ষের ওপর অহেতুক চাপ সৃষ্টি করবে। এই ছাত্রলীগ আমাদের কোনো প্রয়োজন নেই।’ তিনি বলেন, ‘লেখা নাই, পড়া নাই। আর নিয়মিত শিক্ষার্থী না, এ রকম কেউ যেন হলে না থাকে। তোমার সময় শেষ, তুমি ক্যাম্পাস ছেড়ে দাও।’
ইডেন কলেজ ছাত্রলীগ শাখার আহ্বায়ক তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন আওয়ামী লীগের মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক ফজিলাতুন-নেসা ইন্দিরা, ইডেন কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জি, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন ইডেন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহনাজ আক্তার।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)