শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » যুদ্ধাপরাধীদের যারা ক্ষমতায় বসিয়েছিল তাদেরও বিচার হবে
প্রথম পাতা » রাজনীতি » যুদ্ধাপরাধীদের যারা ক্ষমতায় বসিয়েছিল তাদেরও বিচার হবে
৪৩৯ বার পঠিত
বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুদ্ধাপরাধীদের যারা ক্ষমতায় বসিয়েছিল তাদেরও বিচার হবে

--- পক্ষকাল প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : ফোকাস বাংলা
সংশ্লিষ্ট খবর
নারীদের নিয়োগ দিতে শিল্পপতিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
অভিবাসীদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই

যুদ্ধাপরাধীদের বিচার চলমান থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। যুদ্ধাপরাধীদের যারা ক্ষমতায় বসিয়েছিল, তাদেরও বিচার হবে।

আজ বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শেষ হওয়ার নয়, এটি চলতে থাকবে। যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিচার এখনো চলছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য কোনো আত্মত্যাগই বৃথা যায় না, কালো মেঘের ঘনঘটা সরে গেছে। সেটা আর আসবে না বলেও প্রত্যাশা করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমরা দেখেছি সেই আলবদর বাহিনী, রাজাকার বাহিনী, যুদ্ধাপরাধী হিসেবে যাদের বিচার হয়েছে এবং বিচারের রায় কার্যকর হয়েছে তারাই এ দেশে মন্ত্রী হয়েছিল। তাদের হাতে ছিল আমার লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা। আমাদের এই স্বাধীনতার পতাকাকে কতটা অপমান করা হয়েছিল এদের হাতে সেই পতাকা তুলে দিয়ে। কাজেই যারা এই পতাকা তুলে দিয়েছে তারাও সমান অপরাধে অপরাধী। যুদ্ধাপরাধীদের যেমন বিচার হয়েছে, এদের বিচারও বাংলার মাটিতে একদিন হবে ইনশাল্লাহ। এদেরও বিচার হতে হবে। আমি মনে করি সময় এসে গেছে, আমাদের দেশবাসীকে আজকে সোচ্চার হতে হবে। শুধু যুদ্ধাপরাধীদের বিচার না, যুদ্ধাপরাধীদের যারা লালন-পালন করেছে, যারা রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছে, যারা এদের হাতে আমার লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা তুলে দিয়েছে; তারা সমান অপরাধী।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)