শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » বান্দরবানে বিএনপি নেতার অবৈধ কাঠবোঝাই ট্রাকসহ চালক আটক
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » বান্দরবানে বিএনপি নেতার অবৈধ কাঠবোঝাই ট্রাকসহ চালক আটক
২৮৫ বার পঠিত
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে বিএনপি নেতার অবৈধ কাঠবোঝাই ট্রাকসহ চালক আটক

---

বিশেষ প্রতিনিধিঃ

বান্দরবানে অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জামানের অবৈধভাবে পাচারকালে কাঠবোঝাই ট্রাকসহ চালককে আটক করেছে র‌্যাব।


শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টার সময় শহরের মেঘলা এলাকায় কাঠ বোঝাই ট্রাকসহ চালককে আটক করা হয়।


এ সময় চোরাচালান চক্রের মূলহোতা সরওয়ার জামানকে আটক করতে না পারলেও অনুমোদনহীন ৮০ টুকরো মূল্যবান প্রজাতি সেগুন, আনুমানিক ৮০ ঘনফুট  গোল কাঠ জব্দ করা হয়।


র‌্যাব জানায়, মেঘলা এলাকায় অবৈধভাবে বনের কাঠ পাচার হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।



এ সময় পাচারকালে ৮০ টুকরো গোল সেগুন কাঠসহ ট্রাক চালককে আটক করা হয়। পরে বন বিভাগকে খবর দিলে বন বিভাগের কর্মকর্তা গিয়ে সেগুলো জব্দ করে বনবিভাগের অফিসে নিয়ে আসে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হবে বলে জানায় বন বিভাগ।

স্থানীয়রা জানায়, বনবিভাগের সহযোগিতায় দীর্ঘদিন অবৈধভাবে কাঠ পাচার করে আসছে বিএনপি নেতা সরওয়ার জামান, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, রিয়াজ চৌধুরী, আলাউদ্দিন, তারেক চৌধুরী, মান্না, মো. জাহাঙ্গীর, নুরুন্নবীসহ ৮-১০ জনের একটি সিন্ডিকেট।



এ বিষয়ে র‌্যাব-১৫ সিপিসির কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার তৌহিদ জানান, বনের কাঠ পাচারকালে একজন পাচারকারীসহ কাঠ জব্দ করেছি। বনবিভাগ ও আমরা যৌথভাবে মামলা দায়ের করবো। বনের কাঠ ও বনজ সম্পদ রক্ষায় আমরা এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করবো।


এ ব্যাপারের বান্দরবান বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. শামসুল হক ফরেস্টার বলেন, র‌্যাব-১৫ এর অভিযানে আটক কাঠগুলো অনুমোদনহীন।


চোরাচালান চক্রের মূলহোতা সরওয়ার জামানের নেতৃত্বে একাধিক পাচারকারী ওই এলাকায় অবৈধভাবে কাঠ পাচার করে আসছে। এদের বিরুদ্ধে বনবিভাগ প্রায় সময় ব্যবস্থা নিলেও তাদের দমানো যাচ্ছে না।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)