শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » আইভীকে বাদ দিয়ে তিন প্রার্থীর নাম প্রস্তাব
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » আইভীকে বাদ দিয়ে তিন প্রার্থীর নাম প্রস্তাব
৩৬৮ বার পঠিত
বুধবার, ১৬ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইভীকে বাদ দিয়ে তিন প্রার্থীর নাম প্রস্তাব

---পক্ষকাল ডেস্ক : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে তিনজনের নাম চূড়ান্ত করেছে মহানগর আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই তিনজনের নাম এখন দলের হাইকমান্ডের কাছে পাঠানো হবে।

সভা শেষে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা জানান, মঙ্গলবারের সভায় আনোয়ার হোসেন সভাপতিত্ব করলেও এখন তিনি নির্বাচনী কাজে থাকায় সহসভাপতি চন্দন শীলকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চন্দন শীল জানান, সভায় সবার সম্মতিক্রমে একজনের নাম উঠে আসে। তিনি হলেন মহানগরের সভাপতি আনোয়ার হোসেন। যেহেতু কেন্দ্র থেকে ৩ জনের নাম চাওয়া হয়েছে সেহেতু আনোয়ার হোসেনের পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদের নামও প্রস্তাব করা হয়েছে।

চন্দন শীল আরো জানান, সভায় মহানগরের ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি ছাড়াও মহানগর আওয়ামী লীগের সদস্যরা উপস্থিত ছিলেন। তাছাড়া নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার নেতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভীর নাম না থাকা প্রসঙ্গে চন্দন শীল বলেন, সভায় উপস্থিত কোন একজন নেতাও আইভীর নাম প্রস্তাব না করায় তার নাম দেওয়ার সুযোগ নেই।

এর আগে বিকেল ৩টা থেকে সার্কিট হাউস মিলনায়তনে রুদ্ধদ্বার বৈঠকে মহানগর আওয়ামী লীগের সদস্য এমপি শামীম ওসমানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে বিকেল ৫টায় ব্রিফিং করেন আওয়ামী লীগ নেতারা।

এর আগে মনোনয়ন প্রত্যাশীদের অন্তত ৩ সদস্যের প্যানেল তৈরি করে আগামী ২০ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। ওই নির্দেশনায় বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদককে যৌথ স্বাক্ষরে প্যানেলভুক্ত প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তার বিষয় উল্লেখ করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্যানেল হাতে পাওয়ার পর কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড বৈঠকে বসে একজনকে নারায়গঞ্জ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনয়ন দেবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)