শিরোনাম:
ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » নাটোরে আমন ধানের বাম্পার ফলন
প্রথম পাতা » রাজনীতি » নাটোরে আমন ধানের বাম্পার ফলন
৩৭৪ বার পঠিত
রবিবার, ৬ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাটোরে আমন ধানের বাম্পার ফলন

নাটোর থে---কেঃ
নাটোরে আমন ধান কাটা শুরু হয়েছে।আর এ বছর ধানের বাম্পার ফলন হওয়ায় সামনে লাভের আশায় রয়েছে কৃষকেরা।

জানা গেছে,জেলায় এবার ৬৫ হাজার হেক্টর জমিতে আমন ও উকনমধু ধানের চাষ হয়েছে।সঠিক সময়ে বৃষ্টিপাত হওয়ায় ও সার,শ্রমিকের সহজলভ্যতা থাকায় ধান চাষের ওপর কৃষকের ঝুক ছিলো বেশী।রোগ বালাই কম হওয়ায় ও অনুকুল পরিবেশ বজায় থাকায় ফলনও হয়েছে বাম্পার।এছাড়াও স্বাভাবিক পরিবেশের মধ্যেই ধান কেটে ঘরে তুলতে পারছে বলে কৃষকের মুখে যেমন লেগেছে হাসির ছোয়া, তেমনি  ন্যায্য মূল্য নিয়েও মনে রয়েছে লাভের আশা।

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকার ঘুরে দেখা গেছে, কৃষকের ধান কেটে ঘরে তোলার নানা কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক পরিবারগুলো।পাকা ধানের সোনালী রঙ্গে ভরে উঠেছে ধানের ক্ষেতগুলো।মনে  হয়েছে যেনো কৃষক পরিবারের দুঃখ,দুর্দশা মোচন করে তাদের ভাগ্য ফেরাতে আল্লাহর অশেষ নিয়ামত ঢেলে দিয়েছেন কৃষকের কষ্টে ফলানো ধান ক্ষেতের মাঝে।

জেলার বড়াইগ্রামের লক্ষীপুর গ্রামের কৃষক  জালাল উদ্দিন জানান,খাদ্যের চাহিদা মেটাতে প্রতিবছরই কম/বেশী ধানের চাষ করে থাকি।তবে এবার পরিমান মত বৃষ্টি পাত হওয়ায়,সার খরচ ও শ্রমিকের সহজলভ্যতা থাকায় আগ্রহ ছিলো বেশী,ফলনও হয়েছে বাম্পার,বাজারে ধানের দর ভালো থাকলে আমাদের লাভের আশা পূরন হবে।কৃষক সায়েদ আলী জানান,ধান চাষে এ বছর তাদের ২-৩ হাজার টাকা ব্যয় হয়েছে।তাতে   বিঘা প্রতি ২০-২৫ মন হারে ধান পাবে বলে আশা করছে। বাজারে ন্যায্য মূল্য পেলে লাভের আশা পূরনের পাশাপাশি আগামীতে ধান চাষে তাদের আগ্রহটাও আরো বাড়বে।

তবে ব্যবসায়ীরা জানিয়েছেন,বর্তমানে ধানের বাজার  ৬৫০ থেকে ৭০০ টাকায় রয়েছে।সামনে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত)মঞ্জুরুল হুদা বলেন,এ বছর প্রাকৃতিক দূর্যোগ না হওয়ায় রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে।তিনি আরো জানান,এ বছর ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা নিধারন করা হয়েছে ২ লাখ ২৬ হাজার মেট্রিক টন।

দেশের প্রধান খাদ্য শষ্য কৃষকের কষ্টে ফলানো এই ধানের বাজার ভালো থাকলে,কৃষকের সেই লাভের আশা হবে পূরন,ধান চাষে আগামীতে বাড়বে আরো আগ্রহ।আর তাহলে কোনো অভাব থাকবে না কৃষক পরিবারে,শষ্য ভান্ডারে ভরে উঠবে এই বাংলাদেশ।এমনটাই প্রত্যাশা।



এ পাতার আরও খবর

ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)