শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » কেরোসিন ঢেলে সাংবাদিককে পুড়িয়ে দেওয়ার চেষ্টা!
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » কেরোসিন ঢেলে সাংবাদিককে পুড়িয়ে দেওয়ার চেষ্টা!
৩৮৪ বার পঠিত
রবিবার, ৬ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেরোসিন ঢেলে সাংবাদিককে পুড়িয়ে দেওয়ার চেষ্টা!

---
পক্ষকাল ডেস্কঃ যমুনা টিভির প্রতিবেদক ও ও চিত্র সাংবাদিক বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাপারসন শাহীন আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রিপোর্টার শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে তাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। রবিবার সকালে রাজধানীর চকবাজারে অবৈধভাবে পলিথিন তৈরির একটি কারখানায় গেলে এই ঘটনা ঘটে।

বাংলা ট্রিবিউনকে শাকিল জানান, অবৈধ পলিথিন বিষয়ে প্রতিবেদন করতে রবিবার সকালে চকবাজারে যান তিনি ও ক্যামেরাপারসন শহীন আলম। চকবাজার থানাধীন দেবীঘাট এলাকায় পলিব্যাগ তৈরির একটি ফ্যাক্টরির চিত্রধারণ করছিলেন তারা। এসময় কারখানার ভেতর থেকে জব্বার ও রহিম নামের দুইজন বের হয়ে এসে বলে, ছবি নেওয়া যাবে না। এরপর শাকিল ও শাহীন মূল রাস্তায় চলে আসেন।

শাকিল জানান, রাস্তায় ওঠার পর আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে জব্বার ও রহিম দৌড়ে এসে তাদের ওপর হামলা চালায়। মাটিতে ফেলে শাকিলকে পেটায়। ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করে।

তিন বলেন, ‘আমি এ সময় দৌড়ে একটি মুদি দোকানে আশ্রয় নেই। জব্বার দোকানে গিয়ে আবার হামলা চালায়। কেরোসিনের টিন খুলে গায়ে ঢেলে দেয়। আগুন দেওয়ার জন্য ম্যাচ খুঁজছিল সে। এ সময় রাস্তায় লোকজন এসে আমাকে উদ্ধার করে। পরে সন্ত্রাসীরা চলে যায়।’

চকবাজার থানায় এই ঘটনার বিষয়ে অভিযোগ করেছেন এবং মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান শাকিল।

পুলিশের লালবাগের বিভাগের উপকমিশনার (ডিসি) ইব্রাহিম খান, ‘এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হামলাকারীদের গ্রেফতারের অভিযান চলছে।’



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)