নাটোরে নৈশকালীন হানিফ পরিবহনে ডাকাতি আটক ৩

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে নৈশকালীন হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।এসময় ডাকাতরা যাত্রীদের জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন,বাসের চালক নাটোর সদর উপজেলার ফতেঙ্গাপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে কাবিল হোসেন(৫৫),হেলপাড় চট্রগ্রামের হাটহাজারির কাঠেরহাট পূর্বদোলা গ্রামের নূর আলমের ছেলে মানিক মিয়া(২৮) এবং সুপার ভাইজার বগুড়ার শেরপুর উপজেলার আব্দুল হাইওয়ের ছেলে মাহমুদ শরিফ (৩০)।শুক্রবার রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে গাজীর বিল পর্যন্ত এ ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান জানান,ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী নৈশকালীন যাত্রীবাহি হানিফ এন্টারপ্রাইজের ভলভো কোচে ডাকাতরা যাত্রী বেশে ওঠে।কোচটি কাছিকাটা টোল প্লাজা এলাকায় পৌছালে ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে।এসময় যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ,স্বর্নালঙ্কার ,মুঠোফোন,ল্যাপটপ সহ ১০ লাখ টাকার মালামাল লটকরে নিয়ে গাজিরবিলে এলাকায় এসে মাইক্রোবাসে চরে পালিয়ে যায়।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা