নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মুত্যুদন্ড
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় স্ত্রী আসমা বেগমকে হত্যার দায়ে স্বামী হাসান আলীকে মৃত্যু দন্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেয়।এ ঘটনায় মামলার অপর ৪ অভিযুক্তদের বেকসুর খালাস দিয়েছে আদালত।খালাসপ্রাপ্তরা হলেন,হাসান আলীর বাবা আনোয়ার হোসেন আকন্দ,মা হাসিনা বানু,প্রতিবেশী আঞ্জুয়ারা বেগম ও হাকিম আলী।
মামলার বিবরনে জানা যায়,২০১২ সালের ১৪ জুলাই নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের হাসান আলী পারিবারিক বিরোধের জের ধরে তার স্ত্রী আসমা বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যার পর লাশ বাড়ির পাশে গাছের সাথে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে।
এ ঘটনার পর দিন সকালে এলাকাবাসী পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় প্রতিবেশী মফিজ উদ্দিন বাদী হয়ে স্বামী সহ ৫ জনকে অভিযুক্ত করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত হাসান আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।মামলাটি আদালতে উঠলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম মামলার শুনানি শেষে হাসান আলীর মৃত্যুদন্ডের আদেশ দেয়।মামলার অপর চার অভিযুক্তদের বিরুদ্ধে কোনো স্বাক্ষ্য প্রমান না থাকায় তাদের বেকসুর খালাস দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম এ রায়ের সন্তোজ প্রকাশ করেছেন।অপর দিকে আসামী পক্ষের আইনজীবী মোজাম্মেল হক মন্টু এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা