শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘তোকে ক্যাম্পাসে বিবস্ত্র করবো, বিবস্ত্র করে ঝাল তুলবো’
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘তোকে ক্যাম্পাসে বিবস্ত্র করবো, বিবস্ত্র করে ঝাল তুলবো’
৩৯৪ বার পঠিত
শনিবার, ৮ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘তোকে ক্যাম্পাসে বিবস্ত্র করবো, বিবস্ত্র করে ঝাল তুলবো’

---
পক্ষকাল ডেস্ক
‘তোর দেমাগ বেশি। তোকে ক্যাম্পাসে বিবস্ত্র করবো। বিবস্ত্র করে ঝাল তুলবো, তোকে ক্যাম্পাসে পেটাবো। কারও কাছে কোনও অভিযোগ করলে গুম করে ফেলবো।’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের নবম ব্যাচের এক ছাত্রীকে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেতা এসব কথা বলেছেন অভিযোগ পাওয়া গেছে।
ওই দুই নেতা হচ্ছেন, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র জসিম উদ্দিন এবং একই হলের প্রচার সম্পাদক অর্থনীতি বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র মাসুদ আলম। যদিও তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
হুমকির বিষয়ে দুই ছাত্রের বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন ওই ছাত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার ওই ছাত্রী বাড়ি যাওয়ার জন্য নওয়াব ফয়জুন্নেছা হল থেকে বের হয়। হল গেটে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় জসিম উদ্দিন ও মাসুদ আলম তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে বাজে কথা বলে। প্রতিবাদ করলে তারা অশ্লীল শব্দ ব্যবহার করে বলে, ‘তোর দেমাগ বেশি। তোকে ক্যাম্পাসে বিবস্ত্র করবো। বিবস্ত্র করে তোর ঝাল তুলবো, তোকে ক্যাম্পাসে পেটাবো। কারও কাছে কোনও প্রকার অভিযোগ করলে তোকে গুম করে ফেলবো।’
এতে ওই ছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রক্টরের কাছে আবেদন করেন।
এ বিষয়ে ওই ছাত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘যেসব বাজে কথা আমাকে ওরা বলেছে তার একটুমাত্র উল্লেখ করেছি। সব কথা উল্লেখ করতে নিজেরও লজ্জা লাগে। বৃহস্পতিবার আমাকে ও তাদের দুইজনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেকেছিল। তারা সেখানে বলেছে-আমার সঙ্গে নাকি তাদের দেখাই হয়নি।’
ফোনে যোগাযোগের চেষ্টা করে অভিযুক্ত জসিম উদ্দিনকে পাওয়া যায়নি।
মাসুদ আলম বলেছেন, ‘ওর সঙ্গে আমাদের কোনও কথাই হয়নি। এটা আমাদের বিরুদ্ধে একটা পরিকল্পিত ষড়যন্ত্র।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক বলেন, ‘ওই ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। আমরা অভিযুক্তদের বিষয়ে খোঁজ নিচ্ছি। তাদের বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)