শিরোনাম:
ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | সম্পাদক বলছি » ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ‘শয়তানের মুখ’!
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | সম্পাদক বলছি » ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ‘শয়তানের মুখ’!
৪১০ বার পঠিত
শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ‘শয়তানের মুখ’!

পক্ষকাল ডেস্ক
---
ঘূর্ণিঝড় ম্যথিউ আঘাত হানছে আমেরিকার পূর্ব উপকূলে। সর্ব্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে সেখানে। বেশ কিছু মানুষ ঝড়ের দাপটে প্রাণ হারিয়েছেন। তবে সামগ্রিক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে নির্ণয় করা সম্ভব না। এমন অবসরেই স্যাটেলাইটের এক আজব ছবি ভাইরাল হয়ে পড়েছে গণমাধ্যমে-সোশ্যাল মিডিয়ায়।

নাসা কর্তৃক গৃহীত এই উপগ্রহ-চিত্রে দেখা যাচ্ছে, ঝড়ের কেন্দ্রে এক মড়ার খুলির মতো মুখ। এই ইনফ্রারেড ইমেজ নাসা ব্যবহার করে ৪ অক্টোবর, তার টুইটার অ্যাকাউন্টে ঝড়ের বার্তা জানাতেই। এর পরে রিটুইট হতে থাকে এই ছবি। ‘ক্রিপি’ ছাপ্পা ঋদ্ধ হতে হতে গোটা দুনিয়াই রীতিমতো প্যারানর্মাল ভাবগ্রস্ত হয়ে পড়ে। প্যারানর্মালবাদীরা তাবড় তাবড় পোস্ট লিখে ফেলতে শুরু করেন ব্লগে-ফেসবুকে। তাঁদের মতে, এই চিহ্ন খুবই অশুভ। অসংখ্য প্রাণহানি, সম্পত্তিনাশ, বিপর্যয়ের ইঙ্গিত এই চিহ্নে নিহিত রয়েছে। অনেকে আবার এই চিহ্নের পিছনে ভিনগ্রহবাসীদের কেরামতিও দেখে ফেলেছেন। অনেকে স্পষ্ট বলেই ফেলেছেন, এই চিহ্ন স্বয়ং শয়তানের। ডুমস ডে বা শেষের সেদিন সমাগতপ্রায়।

এহেন পরিস্থিতিতে নাসা-র আর্থ সায়েন্স অফিস থেকে আবহবিজ্ঞানী পল মেয়র জানিয়েছেন, না, কোনো রকম ‘শয়তানি কারবার’ এর পিছনে নেই। হ্যারিকেনের ‘আই’-কে বোঝাতে বিভিন্ন রকমের রং ব্যবহার করা হয়েছে এই ছবিতে। আর তাতেই ঘটেছে বিপর্যয়। কঙ্কালের দাঁত হিসেবে যা দেখা যাচ্ছে, তা আসলে অতিশীতল মেঘ।

শয়তানের কারবার সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও ঝড়ের দাপট সম্পর্কে যায় নি, বলাই বাহুল্য।



এ পাতার আরও খবর

ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয় ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয়
শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত
লালমনিরহাট বিমানঘাঁটিতে বিমান প্রতিরক্ষা ও রাডার স্থাপন করছে বাংলাদেশ সেনাবাহিনী লালমনিরহাট বিমানঘাঁটিতে বিমান প্রতিরক্ষা ও রাডার স্থাপন করছে বাংলাদেশ সেনাবাহিনী
মাত্র ৭ বছরে কোটিপতি  রাজউক ইমারত পরিদর্শক নির্মল মালো কি আইনের উর্ধ্বে মাত্র ৭ বছরে কোটিপতি রাজউক ইমারত পরিদর্শক নির্মল মালো কি আইনের উর্ধ্বে
” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” ” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" হকারদের কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন’র রাস্তা বিক্রি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়
শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
নিউমার্কেটে এক ব্যক্তিকে গুলি করে হত্যা, শরীরে পাঁচটি গুলির চিহ্ন নিউমার্কেটে এক ব্যক্তিকে গুলি করে হত্যা, শরীরে পাঁচটি গুলির চিহ্ন
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)