শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি »
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খবর
সমগ্র বাংলাদেশ
ক্লাসিফাইডস
মতামত
খেলা
ইনুকে মশাল দেওয়া কেন কর্তৃত্ব বহির্ভূত নয়: হাই কোর্ট

ডেস্কঃ ---জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু নেতৃত্বাধীন অংশকে মশাল প্রতীক বরাদ্দ দেওয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

অপর অংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ বুধবার এই রুল জারি করে।

প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং হাসানুল হক ইনুকে এই রুলের জবাব দিতে ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। তাকে সহায়তা করেন আইনজীবী জহিরুল আলম বাবর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

গত ১২ মার্চ সর্বশেষ জাতীয় কাউন্সিলে শিরীন আখতারকে সাধারণ সম্পাদক করা নিয়ে দুই ভাগ হয় জাসদ। হাসানুল হক ইনু ও শিরীনের কমিটির পাশাপাশি পাল্টা কমিটি গঠন করেন দলের জ্যেষ্ঠ্য তিন নেতা মইনুদ্দিন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান ও তাদের অনুসারীরা।

জাসদের প্রতীক মশাল

জাসদের প্রতীক মশাল
এরপর দুই অংশই নির্বাচন কমিশনের শুনানিতে নিজেদের ‘মূলধারা’ দাবি করে তাদের অনুকূলে জাসদের মশাল প্রতীক বরাদ্দ চায়।

দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ১৩ এপ্রিল ইনু-শিরীন নেতৃত্বাধীন জাসদকে মূলধারা হিসেবে স্বীকৃতি দিয়ে ২৮ এপ্রিল তাদেরকে মশাল প্রতীক দেয় নির্বাচন কমিশন।

এরপর একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ১২ মে নির্বাচন কমিশনের রিভিউ আবেদন করেন। রিভিউ নিষ্পত্তি ঝুলে থাকায় তারা হাই কোর্টে আসেন।

গত ২২ জুন হাই কোর্ট এক আদেশে ওই রিভিউ নিষ্পত্তি করতে কমিশনকে নির্দেশ দেয়। কমিশন গত ১০ অগাস্ট রিভিউ নিষ্পত্তি করে পূর্বের সিদ্ধান্ত বহাল রাখে।

এর বৈধতা চ্যালেঞ্জ করে নাজমুল হক প্রধান গত ২৬ সেপ্টেম্বর হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।

আদেশের পর জহিরুল আলম বাবর সাংবাদিকদের বলেন, “রিভিউ শুনানির ক্ষেত্রে নির্বাচন কমিশন বাদল-আম্বিয়া পক্ষকে না ডেকে নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন, যেটি আইনসম্মত হয়নি। সে কারণে আমরা রিট আবেদন করেছি। আদালত শুনানির পর রুল দিয়েছে।”



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)