বেনাপোলে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

আমিনুর রহমান তুহিন বেনাপোল: বেনাপোলে সোমবার রাত ২টার সময় সোনিয়া (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বেনাপোল পোর্টথানা পুলিশ পোড়া বাড়ি নারানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে ।
সোনিয়া ওই গ্রামের আলম হোসেনের মেয়ে। সে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য হাসান মাহামুদ প্রিন্স জানান, সোনিয়ার মা তার বড় বোনকে সাথে নিয়ে বাজারে যায়। এসময় সোনিয়াকে সাথে না নেওয়ায় মায়ের ওপর অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সোনিয়ার মৃত্যুর বিষয়ে তার পরিবার স্পষ্ট করে কিছু বলছেনা। সে যে ঘরে আত্মহত্যা করেছে ওই ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিলো।
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেয়ে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা