শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » ফ্রান্সে জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে তিনজন নারী গ্রেপ্তার
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » ফ্রান্সে জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে তিনজন নারী গ্রেপ্তার
৪৩৭ বার পঠিত
শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্রান্সে জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে তিনজন নারী গ্রেপ্তার

---পক্ষকাল সংবাদ ঃফ্রান্সে একটি গাড়ি ভর্তি গ্যাস ক্যানিষ্টার পাবার পর জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে তিনজন নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

গ্রেপ্তার তিনজনই উগ্রপন্থী বলে জানিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ।

এদিকে, সন্দেহভাজন একজনকে আটক করতে গেলে একজন পুলিশ ছুরিকাঘাতের শিকার হন। এ ঘটনায় মোট সাতজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে কোয়ে দ্য মন্টাবেল্লোতে হ্যাজার্ড লাইট জ্বালানো এবং নম্বর প্লেট বিহীন ঐ গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

এখান থেকে কয়েক মিটারের মধ্যেই রয়েছে নটর ড্যাম ক্যাথেড্রাল, যেখানে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক বেড়াতে আসেন।

গাড়িটি থেকে পুলিশ অনেকগুলো গ্যাস ক্যানিষ্টার এবং আরবি হরফে লেখা কিছু কাগজপত্র উদ্ধার করে।

এরপরই তিনজন সন্দেহভাজন নারীর খোঁজে অভিযান শুরু করে পুলিশ। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য ছুরিকাঘাতের শিকার হলে পুলিশ গুলি ছোড়ে।

এরপর ঐ তিনজন নারীকে গ্রেপ্তার করা হয়, যাদের একজন গাড়িটির মালিকের মেয়ে। তাকে এখন নিরাপত্তা হেফাজতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিরা শীঘ্রই জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছিল। তদন্ত কর্মকর্তারা সম্ভাব্য হামলা ঠেকাতে দ্রুততার সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।

নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০জন মানুষ নিহত হবার পর থেকেই দেশটিতে জরুরী অবস্থা জারি রয়েছে।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)