মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘যুক্তরাষ্ট্রে বাঙালিদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন’
‘যুক্তরাষ্ট্রে বাঙালিদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন’
![]()
পক্ষকাল ডেস্কঃযুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশিকে গত শনিবার গুলি করে হত্যার ঘটনায় দেশটিতে থাকা বাঙালিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, “এ ধরনের একটি ঘটনা প্রকাশ্য দিবালোকে ঘটে গেল যুক্তরাষ্ট্রের মাটিতে। বাসার মধ্যে এক দম্পতি লস এঞ্জেলসে মারা গেল। এ দুটি ঘটনার পর যুক্তরাষ্ট্রের কিছু শহরে বাঙালিদের নিরাপত্তা নিয়ে আসলে আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, “আমি যতটা জেনেছি আমাদের ফরেন সেক্রেটারির সঙ্গে গতকাল ইউএস এম্বাসেডর বার্নিকাট দেখা করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন; এবং সঙ্গে সঙ্গে যথাযথ ইনভেস্টিগেশনের আশ্বাস দিয়েছেন।”
নিহত দুই বাংলাদেশির একজন মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ছিলেন নিউ ইয়র্কের কুইন্সে ওজনপার্কে আল ফোরকান জামে মসজিদের ইমাম। হবিগঞ্জের চুনারুঘাট থেকে পাঁচ বছর আগে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে যান মাওলানা আলাউদ্দিন। এই ঘটনায় নিহত অপরজন মাওলানা আলাউদ্দিনের প্রতিবেশী থেরাউদ্দিনের (৬৪) বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে। গত শনিবার জোহরের নামাজের পর মসজিদের কাছে গুলি করে হত্যা করা হয় এ দুইজনকে।
ইতোমধ্যে ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পুলিশ। এর আগে ক্যালিফোর্নিয়ায় নিজ ঘর থেকে এক দম্পতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা