শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শোক নাকি তোষামোদ? আজকের প্রজন্মের খোলা চোখে
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শোক নাকি তোষামোদ? আজকের প্রজন্মের খোলা চোখে
৪৩৬ বার পঠিত
মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শোক নাকি তোষামোদ? আজকের প্রজন্মের খোলা চোখে

--- হাসনাইন তোহা (১৫), ঢাকা

“যতদিন রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান,
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান”

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা অন্নদাশঙ্কর রায়ের লেখা এই কবিতাটির যথেচ্ছ বিকৃতি দেখলাম শোক দিবসের বিভিন্ন পোস্টারে।

যে যার ইচ্ছে মতো শব্দ এদিক ওদিক করে পোস্টারে লাগিয়ে দিয়েছেন। ‘যমুনা’র জায়গায় ‘মেঘনা’, ‘ততকাল’ এর জায়গায় ‘ততদিন’ বসানো হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্ট যেন নানা আকারের নানা প্রকারের ব্যানার টানানোর মৌসুম হয়ে উঠেছে। সেসব ব্যানারে দেখলাম বড় নেতা, ছোট নেতা, উঠতি নেতার বড় আকারের ছবি।

শোক দিবসে পাড়ায় পাড়ায় কাঙালি ভোজের নামে এক রকম পিকনিকেরই আয়োজন করা হয়। বাইরে বের হয়ে বিভ্রান্ত হয়ে যেতে হয় এরা ‘জাতীয় শোক দিবস’ পালন করছে নাকি কোনো উৎসব?

অনেক নেতাকেই দেখি শোক মিছিলে হাসি মুখে সেলফি তুলছেন। গত বছর দেখেছিলাম শোক দিবস উপলক্ষে বিরিয়ানির প্যাকেটে বঙ্গবন্ধুর ছবি।

চারিদিকে চলছে আত্মপ্রচারের প্রতিযোগিতা; কে নিজেকে বেশি বঙ্গবন্ধুপ্রেমী হিসেবে উপস্থাপন করতে পারেন তার প্রতিযোগিতা।

বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজনও হয়। এসব রচনা প্রতিযোগিতায় রচনা মুখস্ত করে লেখাই মূখ্য, বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে জানার আগ্রহ কারো থাকে না। বর্তমান সময়ের আরেক উপদ্রব অতিরিক্ত সেলফি তোলা। অনেকের কাছে এদিনের প্রধান কাজ হয়ে দাঁড়ায় বঙ্গবন্ধুর ছবির সাথে হাসি মুখে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা।

এসব দেখে মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। বলতে ইচ্ছে করে তোমরা জাতির পিতাকে অপমান করছ। তোমরা ভুল করছ।

শোক দিবসে এসব কাজ বন্ধ করে বঙ্গবন্ধুর প্রতি অন্তর থেকে শ্রদ্ধা জানানা উচিৎ। আর শিক্ষা নেওয়া উচিত জুলুম আর নিপীড়নের বিরুদ্ধে মাথা তোলার।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)