সোমবার, ৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » » কীর্তনখোলায় লঞ্চ-স্টিমার সংঘর্ষে নিহত ৫
কীর্তনখোলায় লঞ্চ-স্টিমার সংঘর্ষে নিহত ৫
![]()
বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও স্টিমারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নদীর চরবাড়িয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
সংঘর্ষে বিআইডব্লিইটিসির যাত্রীবাহী স্টিমার পিএস মাহসুদের সামনে ও মাঝের প্যাডেলের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, সুরভী-৭ লঞ্চ বরিশালে যাত্রী নামিয়ে দিয়ে খালি অবস্থায় বেপরোয়া গতিতে ঢাকা যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল বিআইডব্লিইটিসির যাত্রীবাহী স্টিমার পিএস মাহসুদ।
ভোরে কীর্তনখোলা নদীর চরবাড়িয়া অংশ অতিক্রমকালে সুরভী-৭ লঞ্চ বিআইডব্লিইটিসির যাত্রীবাহী স্টিমার পিএস মাহসুদকে সজোরে আঘাত করে। এতে পিএস মাহসুদের কেবিন ও ডেকের ৫ যাত্রী নিহত এবং ১০ যাত্রী আহত হন। সুরভী-৭ লঞ্চের ধাক্কায় মাহসুদের সামনে ও মাঝের প্যাডেলের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
ঘটনাস্থলে থাকা বরিশাল নৌ-বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। পিএস মাহসুদ স্টিমার থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে চারজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ওই স্থান ত্যাগ করে সুরভী-৭ লঞ্চটি।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ