শিরোনাম:
ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » আজ স্বজনরা পাচ্ছেন নিহতদের লাশ; হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » আজ স্বজনরা পাচ্ছেন নিহতদের লাশ; হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী
৩৭৮ বার পঠিত
সোমবার, ৪ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ স্বজনরা পাচ্ছেন নিহতদের লাশ; হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

---
ডেস্ক

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের লাশ পাওয়া নিয়ে অধীর অপেক্ষা স্বজনদের। গত শনিবার (০২ জুলাই) সকালে অভিযান শেষ হলেও এখনো নিহত ব্যক্তিদের লাশ হাতে পাননি তাঁদের স্বজনেরা। তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ সোমবার (০৪ জুলাই) সকাল ১০টায় আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আইএসপিআরের পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান জানিয়েছেন, আর্মি স্টেডিয়ামে মৃত ব্যক্তিদের কফিনে প্রধানমন্ত্রী ফুল দেবেন। নীরবতা পালন ও মোনাজাতের পর সীমিত সময়ের জন্য সাধারণ মানুষ নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ পাবেন।
মৃতদেহ ময়নাতদন্তের পর গতকাল রোববারই হস্তান্তর করা হবে-এই আশায় স্বজনেরা সকাল থেকেই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অপেক্ষা করতে শুরু করেন। পরে সিএমএইচ থেকে তাঁদের আজ সকাল ১০টায় আর্মি স্টেডিয়ামে আসতে অনুরোধ জানানো হয়।

এলিগ্যান্ট গ্রুপের কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন, গুলশানে জঙ্গি হামলার পর এলিগ্যান্ট গ্রুপের চেয়ারম্যান রুবা আহমেদ নিজেই একমাত্র মেয়ে অবিন্তা কবীরের লাশ শনাক্ত করেন। গোটা পরিবারে অবিন্তাই একমাত্র মেয়ে। অবিন্তার বাবা এহসান কবীর এখন ঢাকার পথে। সিএমএইচে গতকালও মা রুবা আহমেদ আত্মীয়স্বজনকে সঙ্গে নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেছেন মেয়ের লাশের জন্য।

নিহত ইশরাত আখন্দের ভাই মো. আবদুল্লাহ ইউসুফ আখন্দ অপেক্ষা করছেন ছোট বোনের লাশের জন্য। অপেক্ষা করছেন ফারাজ আইয়াজ হোসেনের স্বজনেরাও। ইউসুফ আখন্দ বলেন, তাঁদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে তাঁরা খবর পেয়েছেন, আজ সকাল ১০টায় মৃতদেহ হস্তান্তর করা হবে।
জাপান দূতাবাসের কর্মকর্তারা গতকাল সিএমএইচে ছিলেন। হামলায় নিহত সাত জাপানির স্বজনদের নিয়ে বিশেষ একটি ফ্লাইট গতকাল রাতেই ঢাকায় পৌঁছেছে। হামলায় নিহত ৩২ বছর বয়সী মাকোতো ওকামুরার বাবা কোমাকিচি ওকামুরাকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কোমাকিচি ওকামুরা বলেন, ‘এই কষ্ট অসহনীয়। আমার ছেলে যখন বাংলাদেশে যাচ্ছে ওকে শুধু বলেছিলাম সাবধানে থেকো। এই শেষ কথা।’
ইতালির নয়জন নাগরিকের ছয়জনই স্টুডিওটেক্স লিমিটেডের। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. নুরুল হুদা চৌধুরী বলেন, ইতালির নাগরিকদের লাশ দেশে ফিরিয়ে নিতে একটি বিশেষ বিমান পাঠানো হয়েছে। ইতালীয় দূতাবাস থেকে সবাইকে সকাল আটটার মধ্যে আর্মি স্টেডিয়ামে যেতে বলা হয়েছে। লাশ হস্তান্তরের পর দূতাবাসের তত্ত্বাবধানে মৃতদেহগুলো দেশে ফিরিয়ে নেওয়ার কথা রয়েছে।
মৃত ব্যক্তিদের ১০ জন নারী ও ১০ জন পুরুষ: সিএমএইচে গতকাল গভীর রাত পর্যন্ত ময়নাতদন্ত করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের একটি দল। ওই দলের সদস্য সোহেল মাহমুদ বলেন, মৃতদেহগুলোয় বুলেট, গ্রেনেডের স্প্লিন্টার ও কোপ ছিল।

নারীরা নির্যাতনের শিকার হয়েছেন বেশি। তাঁদের খুব কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। বেশির ভাগেরই মৃত্যু হয়েছে শরীরের বিভিন্ন জায়গায় কোপের আঘাত থেকে অতিরিক্ত রক্তক্ষরণে। মৃত নারীদের মধ্যে একজন বাংলাদেশি, একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক, একজন ভারতীয়, পাঁচজন ইতালীয় ও দুজন জাপানি।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)