নতুন হুমকির ভিডিওতে ৩ তরুণের মুখ
![]()
গুলশানে হামলাকারীদের প্রশংসা করে বাংলাদেশে আরও জঙ্গি হামলার হুমকি দিয়ে আইএসএর এক নতুন ভিডিওর খবর দিয়েছে সাইট ইনটেলিজেন্স গ্রুপ।
ওই ভিডিওতে তিন তরুণকে বাংলায় কথা বলতে দেখা যাচ্ছে। সাইটের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হচ্ছে, ওই বার্তা এসেছে সিরিয়ার আইএস কথিত রাজধানী আর রাকা থেকে।
আইএস এর পতাকা সম্বলিত ভিডিওতে তিন তরুণের মধ্যে একজনের মুখ ছিল কাপড়ে ঢাকা, আরেকজনের মুখভর্তি দাড়ি।
তাদের বক্তব্যের বরাত দিয়ে সাইট ইনটেলিজেন্স গ্রুপের প্রধান রিটা কাটজ গুলশানের ঘটনার দিকে ইংগিত করে মঙ্গলবার এক টুইটে লিখেছেন “ওটা ঝলক মাত্র… বারবার ঘটবে।”
ওই ভিডিও এবং তিন হুমকিদাতার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে; চেহারার মিলের কারণে কেউ কেউ তাদের সম্ভাব্য পরিচয়ও বলছেন। তবে যাচাই করা সম্ভব না হওযায় এখানে তা প্রকাশ করা হল না।





মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত