মশাল প্রতীক নিয়ে রিভিউ নিষ্পত্তির নির্দেশ
![]()
ঢাকা : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর দলীয় প্রতীক মশাল বিষয়ে নির্বাচন কমিশনে করা রিভিউ আবেদন আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে জাসদের একাংশের করা এক রিট আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
জাসদ আম্বিয়া গ্রুপের করা রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক।
পরে আদালত থেকে বেরিয়ে শাহদীন মালিক বলেন, ‘গত ২৮ এপ্রিল নির্বাচন কমিশন শুনানি না করেই হঠাৎ করে এক তরফাভাবে মশাল প্রতীকটি ইনু ও শিরিন আক্তারের নেতৃত্বাধীন জাসদকে দিয়ে দেয়।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এভাবে সিদ্ধান্ত দিতে পারেন না। আমরা ইসির এ সিদ্ধান্তের পুর্নবিবেচনা চেয়ে আপিল করি। কিন্তু দেড়মাস পার হয়ে গেলেও এ ব্যাপারে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত না দেয়ায় আমরা উচ্চ আদালতে আসি। শুনানি শেষে আজ আদালত এটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন।
শাহদীন বলেন, ‘হাসানুল হক ইনু, শিরিন আক্তার নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। আর অপর অংশ নাজমুল হক প্রধান অংশ নিয়েছেন মশাল প্রতীক নিয়ে। এ জন্য নাজমুল হক প্রধান (জাসদ)কে মশাল প্রতীক বরাদ্দ দেয়া উচিত।’
গত ১২ মার্চ জাতীয় সম্মেলনকে ঘিরে বিভক্ত হয় জাসদ। এর এক ভাগের নেতৃত্ব দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও অন্য ভাগের নেতৃত্বে আছেন শরীফ নুরুল আম্বিয়া। নিজেদের মূল জাসদ দাবি করে নিবন্ধন ও মশাল প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে দ্বারস্থ হয় দুই পক্ষই। বিষয়টি নিষ্পত্তিতে ৬ এপ্রিল শুনানি করে কমিশন।





ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়