শিরোনাম:
ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » ‘আমরা এখন ক্ষমতায়, যা ইচ্ছা করতে পারি’
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » ‘আমরা এখন ক্ষমতায়, যা ইচ্ছা করতে পারি’
৪১৬ বার পঠিত
বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘আমরা এখন ক্ষমতায়, যা ইচ্ছা করতে পারি’

---
পক্ষকাল প্রতিনিধিঃ’গণমানুষের নেতা হানিফ’ ও ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে দৈনিক কালের কণ্ঠের কুষ্টিয়া অফিসে যুবলীগ নেতা সম্রাটের নেতৃত্বে হানিফ অনুসারী ৫০-৬০ জন নেতাকর্মী হামলা চালিয়েছে।

গতকাল বুধবার ‘সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া’র ব্যানারে আওয়ামী লীগের জেলা তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে শহরের থানা মোড় এলাকায় প্রধান সড়ক বন্ধ করে হানিফের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন পালন করে। এ মানববন্ধনে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ ও আওয়ামী লীগ নেতারা অংশ নেয়।

জানা গেছে, মানববন্ধনের শেষে যুবলীগ নেতা সম্রাটের নেতৃত্বে হানিফ অনুসারী ৫০-৬০ জন নেতাকর্মী কুষ্টিয়া কালের কণ্ঠ অফিসে হামলা চালান। এরপর কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি তারিকুল হক তারিকের বাসায় হামলার চেষ্টা চালালে পুলিশের বাঁধার মুখে তা সম্ভব হয়নি।

প্রাণভয়ে কুষ্টিয়ার সন্তান সাংবাদিক তারিকুল হক তারিক আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের ব্যক্তিগত সহকারী কালের কণ্ঠের এই প্রতিনিধিকে ফোনে হুমকি প্রদান করে বলেন, ”আমরা এখন ক্ষমতায়, আমরা চাইলে যা ইচ্ছা করতে পারি। এ ধরনের খবর প্রকাশের আগে আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন ছিল।”

অপরদিকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল্লাহ আল মামুন তার ফেসবুক প্রোফাইলে কালের কণ্ঠের সাংবাদিককে গণধোলাই দেওয়ার হুমকি দিয়েছেন।

জানা গেছে, বুধবার কুষ্টিয়ায় কালের কণ্ঠের কোনো পত্রিকা বিলি করতে দেওয়া হয়নি। স্থানীয় এজেন্টকেও কালের কণ্ঠ পত্রিকা কুষ্টিয়ায় ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দেয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

এদিকে অবস্থা বেগতিক দেখে সাংবাদিক তারিকুল হক তারিক প্রাণভয়ে আত্মগোপনে রয়েছেন। তার বাসায় বারবার স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা দফায় আসা-যাওয়া করছেন। বিভিন্ন জায়গায় তারিককে খুঁজে বেড়াচ্ছে বলে জানা গেছে।

এদিন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম আগে থেকেই ঘটনা আঁচ করতে পেরে তারিকের বাসায় পুলিশ পাঠিয়েছেন। বর্তমানে সেখানে সার্বক্ষণিক পুলিশ পাহারা রয়েছে।

প্রসঙ্গত, দৈনিক কালের কণ্ঠে ‘কুষ্টিয়ায় রাজত্ব হানিফ লীগের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে হানিফের অনুসারীরা।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)