শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৪ জুন ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি » কালো টাকা সাদা: সুযোগ ‘থাকছে’ সরকারের পুরো মেয়াদেই
প্রথম পাতা » অর্থনীতি » কালো টাকা সাদা: সুযোগ ‘থাকছে’ সরকারের পুরো মেয়াদেই
৪৩৮ বার পঠিত
শনিবার, ৪ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালো টাকা সাদা: সুযোগ ‘থাকছে’ সরকারের পুরো মেয়াদেই

---

ডেস্কঃ জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) সাদা করার যে সুযোগ সরকার দিয়ে আসছে, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট দেওয়ার পরদিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে আমার নিজে থেকেই বলা উচিত ছিল।”

১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী, নির্ধারিত করের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ হারে জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে।

ওই আইনের দিকে ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, “নিয়মিত আইন হল যে, কোনো কারণে আমি যদি হঠাৎ দেখি আমার স্টেটমেন্টটি ঠিকমত হয়নি, তখন আমি আমার স্টেটমেন্ট রিভাইজ করতে পারি। রিভাইজ করে সাবমিট করলে নিয়মিত আইনেই সেটা সাবমিট করি। অবশ্যই এর জন্য একটা ফাইন দিতে হয়। সেই আইনটাই বজায় আছে। এটা ভবিষ্যতেও থাকবে।

“সুতরাং বারবার কালো টাকা নিয়ে আমি চুপ আছি, এটা বলার মানেই হয় না। আমি গতবারও বলেছি, এখনও বলছি। এই আইন এই সরকার যতদিন আছে, ততদিন বলবৎ থাকবে। ”

অবশ্য ২০১৪ সালের বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে মুহিত বলেছিলেন, আগের বছর (২০১৩-১৪) তিনটি খাতে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার মাত্র ৩৪ কোটি টাকা ট্যাক্স পেয়েছে।যেহেতু ভালো সাড়া পাওয়া যাচ্ছে না, সেহেতু ওই সুযোগ তিনি আর দিতে চান না।

কালো টাকা সাদা করার সুযোগ থাকছে কি না, থাকলে কীভাবে থাকছে, সে বিষয়টি প্রতিবারই বাজেটের আগে ঘুরে ফিরে আসে।

এবারও এক প্রাক বাজেট আলোচনায় সরকারকে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে আনার কৌশল খোঁজার পরামর্শ দিয়েছিল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ ও ২০০৮ সালে ৯ হাজার ৬৮৩ কোটি টাকার অপ্রদর্শিত ও অবৈধ আয় বৈধ করা হয়। অর্থাৎ, ওই অর্থের হিসাব সে সময় দেশের অর্থনীতির মূল ধারায় যুক্ত হয়।

এরপর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত পাঁচ বছরে সাদা হয়েছে ২ হাজার ৯৮ কোটি টাকা। আর সর্বশেষ ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ৬৭৬ কোটি টাকার অপ্রদর্শিত টাকা বৈধ হয়েছে বলে এনবিআরের তথ্য



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল
খেলাপি হওয়ায় ফল স্থগিত দুই নেতা এমপির ভূমিকায় আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীর খেলাপি হওয়ায় ফল স্থগিত দুই নেতা এমপির ভূমিকায় আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীর
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত অধিদপ্তরে জালিয়াতি ও বদলি বাণিজ্য সিন্ডিকেট’র গডফাদার খালেকুজ্জামান কি আইনের উর্ধ্বে
বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদ সভাপতি  দুর্নীতিবাজ ছাইদুর’র জিয়া পরিষদ সভাপতির পদ পেতে লবিংয়ে ব্যস্ত! বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদ সভাপতি দুর্নীতিবাজ ছাইদুর’র জিয়া পরিষদ সভাপতির পদ পেতে লবিংয়ে ব্যস্ত!
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
দুর্নীতির বাদশা বিএডিসি ডিডি দীপক কুমার কি আইনের উর্ধ্বে দুর্নীতির বাদশা বিএডিসি ডিডি দীপক কুমার কি আইনের উর্ধ্বে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)