বুধবার, ২০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২
রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

পক্ষকাল ডেস্কঃ রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ; আহত হয়েছেন অর্ধশতাধিক।বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ইকরচালিতে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ ও রংপুর ফায়ার সার্ভিসের রেসকিউ কর্মকর্তা আব্দুল আজিজ দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহতদের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে একই হাসপাতলে।তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পুলিশ জানাতে পারেনি।ওসি বলেন, তৃপ্তি পরিবহনের একটি বাস দিনাজপুর থেকে যাত্রী নিয়ে রংপুর আসছিল। আর সায়মন পরিবহনের অন্য বাসটি সিলেট থেকে যাচ্ছিল দিনাজপুরের দিকে।বেলা ১১টার দিকে ইকরচালিতে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দশজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় দুজনের।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায় বলে জানান ওসি।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক আ স ম বরকতুল্লা বলেন, তার হাসপাতালে নেওয়ার পর দুই জনের মৃত্যু হয়েছে।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা