শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » আনন্দবাজার রিপোর্ট: বিশ্বকে চমকে দিচ্ছে বাংলাদেশের আর্থিক বিকাশ
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » আনন্দবাজার রিপোর্ট: বিশ্বকে চমকে দিচ্ছে বাংলাদেশের আর্থিক বিকাশ
৪৫১ বার পঠিত
সোমবার, ১৮ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আনন্দবাজার রিপোর্ট: বিশ্বকে চমকে দিচ্ছে বাংলাদেশের আর্থিক বিকাশ

---পক্ষকাল ডেস্কঃ : অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ ‘দ্য ওয়েলথ অব নেশনস্’ বইটা লেখার পর হাসাহাসি কম হয়নি। প্রশ্ন উঠেছিল রাজনীতি, সমরনীতি, কূটনীতি, দুর্নীতি আছে… কিন্তু অর্থনীতিটা আবার কী। এ সব আজব উদ্ভট বিষয় উদ্ভাবনের কারণ বোঝা দায়। বুঝতে সময় লাগলেও ধীরে ধীরে দুনিয়া জেনেছে, অর্থনীতিই জাতির মেরুদণ্ড। তার কাছে বাকি সব তুচ্ছ। কোন দেশ কতটা এগিয়ে বা পিছিয়ে তার হিসেব অর্থনীতির নিরিখে। সেই বিচারেই বাংলাদেশ চমকেছে বিশ্বকে। বিশ্বব্যাঙ্ক, এশীয় ব্যাঙ্ক হতভম্ব। বলছে দেশটা করেছে কী! আমরা তো ভেবেছিলাম বাংলাদেশের গ্রোথ রেট মেরেকেটে ছ’য়ে পৌঁছবে, এখন দেখছি, তারা সাত পেরিয়েছে। এটা কী ভাবে সম্ভব হল কে জানে।

অর্থনীতি ম্যাজিক নয়। যাদুদণ্ডে ভোল পাল্টানো যায় না। অনেক কষ্টে সিঁড়ি ভেঙে উপরে ওঠা। পিছলে পড়লে ফের উত্তরণের সংকল্প। সাফল্যের কৃতিত্ব দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাঁর ধারণা কিন্তু আলাদা। তিনি বলেছেন, এটা দেশের সব মানুষের পরিশ্রমের ফসল। কামার, কুমোর, সরকারি-বেসরকারি কর্মচারী, প্রান্তিক মানুষের অবদানের কারণেই বড় সাফল্য অর্জন সম্ভব হয়েছে। সব পর্যায়ের মানুষ পরিশ্রম করে দেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। ২০০৯ সালে ক্ষমতায় ফিরেই হাসিনা অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পা বাড়ান। বার বার তাঁর স্বপ্নভঙ্গ হয়। রাজনৈতিক অস্থিরতা পথ রুখে দেয়। তার সঙ্গে বাধা হয়ে দাঁড়ায় বিশ্বমন্দা। সাফল্য এল ২০১৫-১৬ অর্থ বছরে। বছর ফুরোনোর আগে মাত্র ন’মাসেই বিশাল চমক।

ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। জয়ের পরেও ভয় যায় না। বছরের শেষে বৃদ্ধির হার দুম করে নেমে আসবে না তো। বিশেষজ্ঞরা বলছেন, না-না, তেমন কোনও শঙ্কার কারণ নেই। বরং আরও বাড়তে পারে। দেশের রাজনৈতিক শান্তি বিদ্যমান, বাম্পার ফসল হয়েছে বোরোতে। তাতেই জিডিপি আরও ওপরে ওঠার সম্ভাবনা। এখনও কৃষিতে অবদান কম। জনপ্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণ- এই চারটি স্তম্ভ উন্নয়নের ভিত গড়েছে। সমস্যা বিনিয়োগে। গত বছর ছিল ২২.০৭ শতাংশ। এবার একটু কমে ২১.৭৮ শতাংশ। যেভাবেই হোক বিনিয়োগ বাড়াতেই হবে।

মাথাপিছু জাতীয় আয় বাড়ছে। ১,৩১৬ ডলার থেকে হচ্ছে ১,৪৬৬ ডলার। উন্নতির রকম দেখে চমকেছে ইউরোপীয় ইউনিয়নও। বাংলাদেশকে সমীহ করতে শুরু করেছে। অনেক আন্তর্জাতিক সংস্থাই মনে করছে, ২০৫০ সালের মধ্যেই বাংলাদেশ ২৩তম উন্নত অর্থনীতির দেশ হবে। ভাবনায় ভুল নেই। গতিবিধি সে কথাই বলছে। এখন প্রধান কাজ, দেশে শান্তি বজায় রাখা। প্রধান বিরোধী দল বিএনপি’কেও সে দিকে নজর দিতে হবে। বিশৃঙ্খলায় যে রাজনৈতিক ফায়দা হয় সেটা সাময়িক। তাতে দলেরও ক্ষতি হয়। দেশটা শুধু আওয়ামি লিগের নয়, বিএনপি’রও। শুধু এই দু’টি দলেরই বা কেন, দেশটা অন্য সব রাজনৈতিক দলেরও। এক কথায় বিশ কোটি মানুষের। বিশ্বের দরবারে দেশের মাথা উঁচু করতে সবার যৌথ প্রয়াস একান্ত জরুরি।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)