‘জাতি জানুক আদালত কত কঠোর হতে পারে’

পক্ষকাল ডেস্কঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সারা জাতিকে বার্তা দেয়ার জন্যই আদালত অবমাননা মামলায় সরকারের দুই মন্ত্রীকে তলব করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না হয়। জাতি জানুক, সর্বোচ্চ আদালত কতো কঠোর হতে পারে।
রবিবার সকালে আদালত অবমাননার অভিযোগে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দোষী সাব্যস্ত করে আদেশ দেয়ার আগে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
এস কে সিনহা বলেন, সর্বোচ্চ আদালতের সকল বিচারক পুঙ্খানুপুঙ্খভাবে তাদের বক্তব্য পর্যালোচনা করেছি এবং এ বিষয়ে আমরা চিন্তা ভাবনা করেছি।
তিনি বলেন, গত ৫ মার্চ দুই মন্ত্রী যে বক্তব্য রেখেছেন তাদের সঙ্গে অনেকের নাম এসেছে। তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামালায় তলব করলাম না। কারণ আমরা আদালত অবমাননার মামলা নিয়ে বাড়াবাড়ি করতে চাই না।
প্রধান বিচারপতি বলেছেন, সর্বোচ্চ আদালত তার কর্তৃত্ব ও মর্যাদা বজায় রাখতে কখনো মাথা নত করেনি, আর করবেও না।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ