শিরোনাম:
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | ব্যাংক-বীমা » হলমার্কের ৯ মামলার বিচার শুরু
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | ব্যাংক-বীমা » হলমার্কের ৯ মামলার বিচার শুরু
৪৯৮ বার পঠিত
রবিবার, ২৭ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হলমার্কের ৯ মামলার বিচার শুরু

---
পক্ষকাল প্রতিবেদক: বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারির ৯ মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের কামরুল হোসেন মোল্লা ৯টি মামলার অভিযোগ গঠনে করেন। ফলে এসব মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।এছাড়া মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-১ এ বদলির আদেশও দেন বিচারক। আগামী ২১ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিনও ধার্য্য করা হয়।
দুদক ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৭ জুন সোনালী ব্যাংকের হোটেল শেরাটন কর্পোরেট শাখায় (বর্তমানে রূপসী বাংলা) ঋণ জালিয়াতির সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরেই দুই দফায় বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ জালিয়াতি সংক্রান্ত দুটি প্রতিবেদন দুদকে পাঠানো হয়। যাতে হলমার্ক গ্রুপ ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট তিন হাজার ৬৯৯ কোটি ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। অনুসন্ধান শেষে ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় হলমার্ক গ্রুপ কর্তৃক ফান্ডেড এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে ১১টি মামলা করে দুদক।মামলাগুলোয় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার ডিজিএম এ কে এম আজিজুর রহমানসহ মোট ২৭ জনকে আসামি করা হয়। আজিজুর রহমানসহ দুইজন মারা যাওয়ায় ২০১৩ সালের ৬ অক্টোবর ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে কমিশন।

আদালত সূত্র জানায়, আসামির মধ্যে হলমার্কের এমডি তানভীরসহ ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন। গ্রুপের চেয়ারম্যান জেসমিন ও ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন জামিনে আছেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)