শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » অর্থনীতি » প্রভাবশালীদের লেনদেন নজরদারিতে রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
প্রথম পাতা » অর্থনীতি » প্রভাবশালীদের লেনদেন নজরদারিতে রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
৪৯৭ বার পঠিত
সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রভাবশালীদের লেনদেন নজরদারিতে রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

---পক্ষকাল প্রতিবেদক :

দেশের প্রভাবশালীদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্ক হওয়া ও লেনদেন নিয়মিত নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক রবিবার এ নির্দেশনা দেয়।

প্রভাবশালী বলতে সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিচারপতি ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাকে বোঝানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে—রাজনৈতিকভাবে কিংবা সমাজে প্রভাবশালী হিসাবে পরিচিতি ব্যক্তিদের ব্যাংক হিসাবে সতর্ক হতে হবে। এ ক্ষেত্রে হিসাব খুলতে ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করতে হবে। আর এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদন নিতে হবে।
এ ছাড়া তাদের অর্থ ও সম্পদের উৎস জানতে হবে। এমনকি তাদের পরিবারের সদস্যদের বিস্তারিত খোঁজখবর নিতে হবে। এ সব হিসাবের লেনদেন নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে হবে।

এ ছাড়া ৩০ এপ্রিল ২০০২ সালের পূর্বে যে সকল হিসাবের কেওয়াসি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি সেগুলো সুপ্ত বলে গণ্য করা হবে। এ সব হিসাবে শুধুমাত্র অর্থ জমা দেওয়া যাবে উত্তোলন করা যাবে না। তবে কেওয়াইসি পূরণ করলে তা স্বাভাবিক হবে।

সার্কুলারে ব্যাংকগুলোকে মানি লন্ডারিং ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধ করতে তাদের কার্যক্রম আরও শক্তিশালী করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে সন্দেহজনক সকল লেনদেনের হিসাব কেন্দ্রীয় ব্যাংকে অবগত করতে বলা হয়েছে।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)