সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » » কমলাপুরে ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষ নিহত ৬, আহত ৩০
কমলাপুরে ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষ নিহত ৬, আহত ৩০
পক্ষকাল প্রতিবেদক: রাজধানীর কমলাপুরের টিটি পাড়ায় লেভেল ক্রসিংয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। ভয়াবহ এ দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন। নিহতরা সবাই ট্রেনের যাত্রী।এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধারকারী কর্মীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনটিকে ধাক্কা দেয় দ্রুত গতিতে আসা বড় আকারের ওই কাভার্ড ভ্যানটি। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ ট্রেনটির একটি বগির ভেতর ঢুকে যায়। এতে দুমড়ে-মুচড়ে যাওয়া বগির ভেতর থাকা যাত্রীদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের যাত্রীদের অবস্থা কী সে সম্পর্কে তা এখনো জানা সম্ভব হয়নি। আশঙ্কা করা হচ্ছে, তারা মারা গেছেন।
উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও ট্রেনটি সতর্কতার সঙ্গে সরানোর চেষ্টা করছেন। তাদের আশঙ্কা, ট্রেনের বগির ভেতর আরো মানুষ হতাহত অবস্থায় আটকা পড়ে আছেন।
এ ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।![]()




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ