শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি » সরকারি দরপত্র প্রক্রিয়ায় পরিবর্তন আসছে
প্রথম পাতা » অর্থনীতি » সরকারি দরপত্র প্রক্রিয়ায় পরিবর্তন আসছে
৪১৪ বার পঠিত
সোমবার, ২৯ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি দরপত্র প্রক্রিয়ায় পরিবর্তন আসছে

---

পক্ষকাল প্রতিবেদক

: সরকারি ক্রয়ের ক্ষেত্রে দরপত্র প্রক্রিয়ায় পরিবর্তন আসছে। দরপত্রে প্রাক্কলনের ১০ শতাংশ কমবেশি গ্রহণযোগ্য সীমা ধরে এ-সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে। এ সীমা পার হলে দরপত্র বাতিল হয়ে যাবে।

‘পাবলিক প্রকিউরমেন্ট (চতুর্থ সংশোধন) আইন, ২০১৬’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘উন্মুক্ত দরপত্র পদ্ধতির আওতায় ক্রয়ের ক্ষেত্রে দাফতরিক প্রাক্কলিক মূল্য থেকে বেশি হারে কম বা বেশি দরপত্র মূল্য দেখানোর প্রবণতা রোধে আইনে সংশোধন আনা হচ্ছে। এ জন্য কোনো দরদাতা দরপত্রের দাফতরিক প্রাক্কলনের ১০ ভাগ কম বা বেশি মূল্য দরপত্রে উল্লেখ করতে পারবে। এর বেশি করলে দরপত্র বাতিল হয়ে যাবে।’

সীমিত দরপত্র পদ্ধতির আওতায় অভ্যন্তরীণ ক্রয়ের সীমা ২ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৩ কোটি টাকা করা হচ্ছে বলেও জানান শফিউল আলম।

সংশোধিত খসড়া আইনের বিষয়ে তিনি আরও বলেন, ‘বুদ্ধিবৃত্তিক সেবা ক্রয়ের ক্ষেত্রে কারিগরি ও আর্থিক প্রস্তাবের ওপর গুরুত্ব প্রদানে ঢালাওভাবে ৯০ঃ১০ অনুপাত প্রয়োগের নিয়ন্ত্রণ আনা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ ক্ষেত্রে কখনো কখনো অনুপাতে কমবেশি করা হয়, এতে সরকারের আর্থিক ক্ষতি হয়। ওয়েস্টেজটা যদি বেশি কারিগরির দিকে দেয় তবে আর্থিক ক্ষতি হয়। এটা যাতে ব্যালেন্স করা হয়, এজন্য নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাব করা হয়েছে।’



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)