শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » » ২০ মার্চ টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন
প্রথম পাতা » » ২০ মার্চ টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন
৩৮০ বার পঠিত
রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০ মার্চ টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন

---পক্ষকাল ডেস্কঃ আগামী ২০ মার্চ টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিল নির্বাচন কমিশন (ইসি)। দুই দফা তারিখ পেছানোর পর নতুন এই তারিখ নির্ধারণ করা হল। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর আবদুল লতিফ সিদ্দিকী সাংসদ পদ থেকে পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়।গত বছরের ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী মনোনয়নপত্র জমা দেন। এই উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছিল ১০ নভেম্বর, ২০১৫।কিন্তু ১৩ অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র ঋণ খেলাপের অভিযোগে বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনে আপিল করলে ১৮ অক্টোবর তাও খারিজ হয়। এরপর তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। ২১ অক্টোবর হাইকোর্ট এক আদেশে বলেন, কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ। ২২ অক্টোবর তিনি প্রতীক বরাদ্দ পান।
হাইকোর্টের ওই আদেশ স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন। চেম্বার আদালত নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশনের আবেদন ২ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
এরও আগে টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল গত বছরের ২৮ অক্টোবর। কিন্তু তফসিল সংশোধন করে ২৮ অক্টোবরের পরিবর্তে ১০ নভেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করে কমিশন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)