শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » আগামীকাল সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » আগামীকাল সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ
৪১০ বার পঠিত
রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামীকাল সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ

ডেস্কঃ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে সোমবার দেশজুড়ে বিক্ষোভ করবে ছাত্রদল। রবিবার সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন।ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি জানান,বিক্ষোভ সফল করতে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখাসহ সব ইউনিটকে যথাযথ নির্দেশ দেয়া হয়েছে।নাশকতার মামলায় গত ২৮ জানুয়ারি আদালতে আত্মসমর্পণের পর দুই মামলায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সরকারবিরোধী আন্দোলনের মধ্যে নাশকতার বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া নয়টি মামলায় ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

সবগুলো মামলাতেই তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান ও ইউনুস খান দুটি মামলার বিষয়ে আদেশ দেন। এর মধ্যে মতিঝিল থানার একটি বিস্ফোরক আইনের মামলা এবং ২০১৩ সালে সূত্রাপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় এ্যানীর আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

এ্যানীর পক্ষে আদালতে শুনানি করেন সানাউল্লাহ মিয়া। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালমা হাই টুনি জানান, বাকি সাত মামলায় এ্যানীর আবেদন আদেশের অপেক্ষায় রয়েছে।

২০১৩ সালের নভেম্বরে সূত্রাপুর এলাকায় একটি লেগুনায় আগুন দেয়ার ঘটনায় দুইজনের মৃত্যু হয়। পুলিশ পরে ওই ঘটনায় হত্যা মামলা দায়ের করে, যাতে এ্যানীকে আসামি করা হয়।

তার আইনজীবী মেজবাহ জানান, বাকি আট মামলার মধ্যে একটি দায়ের করা হয় ২০১৪ সালের ডিসেম্বর মাসে। আর বাকিগুলো গতবছর জানুয়ারি মাসে দায়ের করা হয়। নাশকতা, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে এসব মামলায়।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)