সোমবার, ২৭ জুলাই ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » ‘দেশে আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে’
‘দেশে আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে’
গাজীপুর সংবাদাতা : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, দেশে শিগগিরই একটি আররি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগর ওলামা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
![]()
তিনি বলেন, ইসলামে সন্ত্রাস ও নৈরাজ্যের স্থান নেই। যারা শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যা করে দেশে অশান্তি ও বিশৃংখলা সৃষ্টি করতে চায়, তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে।
গাজীপুর মহানগর ওলামালীগের আহ্বায়ক মাওলানা মো. শাহীন মুন্সীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ড. অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, কেন্দ্রীয় ওলামালীগের সভাপতি নূর মোহাম্মদ আহাদ আলী সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মো. ওমর ফারুক, গাজীপুর বারের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক প্রমুখ।
পরে মাওলানা মো. শাহীন মুন্সীকে সভাপতি, মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক ও আবু বকর ছিদ্দিককে সাংগঠনিক করে ৭১ সদস্য বিশিষ্ট গাজীপুর মহানগর ওলামা লীগের কমিটি ঘোষণা করা হয়।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা