শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৭ জুলাই ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » বাংলাদেশকে ১৫০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » বাংলাদেশকে ১৫০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
৪৬৭ বার পঠিত
সোমবার, ২৭ জুলাই ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশকে ১৫০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ডেস্ক রিপোর্ট : গ্রামীণ অঞ্চলের জনগণের কাছে পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে বাংলাদেশের সঙ্গে ১৫০ কোটি ডলারের একটি চুক্তিতে সই করেছে বিশ্বব্যাংক। রোববার ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

 ---

শনিবার বিশ্বব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়েছে, এ প্রকল্প চুক্তির মাধ্যমে দুর্গম এলাকার ১১ লাখ গরিব লোক বিদ্যুৎ সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে।

 

বিশ্বব্যাংকের বরাত দিয়ে খবরে বলা হয়, প্রাকৃতিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ২ লাখ ২৫ হাজার গৃহস্থালিতে সোলার প্যানেল ও ২৫০০ মিনি বিদ্যুৎ গ্রিড তৈরি করা হবে।

 

ডিজেল চালিত পাম্পগুলো দিয়ে যে সেচ কার্যক্রম চালাতো কৃষক সেটা পরিবেশের জন্য ক্ষতিকর এবং খরচও বেশ। সেচ কার্যক্রম নিরাপদ করতে ৬৬০০ কৃষককে সোলার প্যানেল নির্মাণে বিনিয়োগ করা হবে। এ ছাড়া রান্নার কাজে দূষণ সমস্যা সমাধানে গৃহস্থালিতে ৯ হাজার ৮৫০ বায়োগ্যাস প্লান্ট তৈরিতে অর্থ সহায়তা দেওয়া হবে।

 

বাংলাদেশের রাষ্ট্রপরিচালিত আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান, এনজিও ও প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের কাজ বাস্তাবায়ন করবে।

 

বিশ্বব্যাংক পরিচালিত বৈশ্বিক অংশীদারিত্বমূলক প্রোগ্রামের সদ্য নিযুক্ত প্রধান ক্যাথরিন কমান্ডার ও’ফেয়ারওয়েল বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি তৈরিতে একটি সফল উন্নয়নভিত্তিক সহযোগিতা (ওবিএ) কৌশল প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ।’

 

বিশ্বব্যাংকের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট বলেন, ‘বিশ্বের দ্রুত বর্ধমান সোলার হোম সিস্টেম কার্যক্রম বাংলাদেশে রয়েছে, যা দুর্গম এলাকার গৃহস্থালিতে বিদ্যুৎ পৌঁছে দিতে সাহায্য করছে। প্রকল্পটি গ্রামীণ এলাকার লাখো পুরুষ-নারীর আয় ও কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে। শিশুদের স্কুলে যেতে উৎসাহিত করেছে।’

 

পক্ষকাল/ইমরান



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)