শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৯ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার আসামী সাগর নিহত
প্রথম পাতা » জেলার খবর » কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার আসামী সাগর নিহত
৫১৭ বার পঠিত
শুক্রবার, ১৯ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার আসামী সাগর নিহত

---
কুুষ্টিয়া ১৯ জুন, ২০১৫
কুষ্টিয়ার মিরপুরের কাতলামারী সড়কে ডাকাতির প্রস্তুুতকালে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে কুষ্টিয়ার আলোচিত জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার অন্যতম আসামী নাজমুল ইসলাম সাগর(২৯)।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বন্দুকযুদ্ধের এই ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র গুলি ও রামদা।
পুলিশ জানায়, রাত সোয়া ২টার দিকে তারা জানতে পারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাধীন কাতলামারীতে গাছ কেটে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছলে ডাকাতরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে ও কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটায়। এসময় পুলিশ ও পাল্টা গুলি করলে উভয় পক্ষের বন্দুক যুদ্ধে নাজমুল ইসলাম সাগর গুলিবিদ্ধ হয়। এসময় অন্যরা পালিয়ে গেলে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় সাগরকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাটারগান, ৩ রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জালালউদ্দিন আহামেদ জানান, বন্দুকযুদ্ধে নিহত নাজমুল ইসলাম সাগর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি কামারপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে চাঞ্চল্যকর জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার অন্যতম আসামী। সে ওই মামলায় জামিনে মুক্তি পেয়ে ডাকাতি সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মিরপুর ও দৌলতপুর থানায় অন্তত ৪টি মামলা রয়েছে। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)