বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫
প্রথম পাতা » » এবার বাসে প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ
এবার বাসে প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ
![]()
ময়মনিসংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে ওয়াহিদ পরিবহন নামে একটি বাসে ১৪ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে।
বুধবার ভোরে গফরগাঁও পৌর এলাকার পাবলিক হল মোড়ে ওই কিশোরী গণধর্ষণের শিকার হয়। ঘটনার পর থেকে ধর্ষিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে সালটিয়া গ্রামের মকবুল হোসেন, পৌর শহরের ৫নং ওয়ার্ডের ফেরদৌস, খসরু ও মেসার্স নজরুল ট্রেডার্সের পাহারাদার আ. মজিদ পাবলিক হল মোড়ে ওয়াহিদ পরিবহনে দাঁড়িয়ে থাকা একটি বাসে প্রতিবন্ধী এক কিশোরীর মুখে গামছা পেঁচিয়ে গণধর্ষণ করে।
ওয়াহিদ পরিবহনের ওই বাসটির চালক সোহেল মিয়া বলেন, রাতে পাবলিক হল মোড়ে স্ট্যান্ডে বাসটি রেখে দরজা-জানালা বন্ধ করে আমি ও আমার হেলপার বাড়িতে চলে যাই। পরে ভোরে বাসের ভেতর ধর্ষণের ঘটনা শুনে এসে দেখি বাসের পেছনের সিটে রক্তের দাগ লেগে আছে।
পাবলিক হল মোড়ে অবস্থিত প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, ভোরে দোকান খুলতে এলে ধর্ষণকারীরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই বাস থেকে ১৩/১৪ বছর বয়সী এক কিশোরীকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু সকাল ৬টার পর থেকে ধর্ষিত কিশোরীকে কোথাও পাওয়া যাচ্ছে না।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ