শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৫ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১৯.৯৫ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
প্রথম পাতা » জেলার খবর » ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১৯.৯৫ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
৪২৫ বার পঠিত
সোমবার, ১৫ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১৯.৯৫ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

---

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে নদী ভাঙন অব্যাহত রয়েছে। এদিকে জেলার সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর এলাকার বন্যা কবলিত পানিবন্দী লোকজন বিশুদ্ধ পানি, স্যানিটেশন ব্যবস্থা ও শুকনা খাবারের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ১৯.৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ঘাঘট নদীর পানি বর্তমানে ২১.৬৫, করতোয়া ১৮.২৭ এবং তিস্তা নদীর পানি ২৪.৪৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে।
পানি বৃদ্ধির ফলে সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও বিস্তীর্ণ চর এলাকা বন্যা কবলিত হয়ে ১৫ হাজার মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীর তীরবর্তী এলাকার শত শত পরিবার বন্যা আতংকে দিন কাটাচ্ছে। ফুলছড়ি উপজেলার সিংড়িয়া এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি পয়েন্টে ফাঁটল দেখা দেয়ায় এখনও হুমকির মুখে রয়েছে। এছাড়া সুন্দরগঞ্জ, সাঘাটা, গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার ৮টি ইউনিয়নের ৩২টি গ্রাম জুড়েই এখন নদী ভাঙনের তীব্রতা বেড়েছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)