শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৫ জুন ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণ খালেদা জিয়ার
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণ খালেদা জিয়ার
৪২৭ বার পঠিত
সোমবার, ১৫ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণ খালেদা জিয়ার

---
পক্ষকাল ডেস্ক ঃ

ঢাকা, ১৫ জুন:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র মাহে রমজানে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ২১ জুন রোববার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সন্মানে খালেদা জিয়া এই ইফতার পার্টির আয়োজন করেছেন।
বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনেতিক কার্যালয়ে গিয়ে ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এ সময় দলের সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করীম শাহিন তার সঙ্গে ছিলেন।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাংসদ মৃনাল কান্তি দাস ও সহদপ্তর সম্পাদক আবদুল মজিদ আমন্ত্রণপত্রটি গ্রহণ করেন।
এ প্রসঙ্গে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান খান রিপন সাংবাদিকদের বলেন, বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সন্মানে ইফতার পার্টি দেবেন। প্রধামন্ত্রী ও দেশের আরেকটি বৃহত রাজনৈতিক দলের শীর্ষ নেতা আওয়ামী লীগের সভানেত্রীকে আমন্ত্রণ জানাতে আমরা এসেছি।
তিনি বলেন, আমরা উনার (শেখ হাসিনা) আগমন প্রত্যাশা করি বলেই বিএনপির মুখপাত্র হিসেবে আমি ম্যাডামের আমন্ত্রণ কার্ড নিয়ে এসেছি। আমরা আশা করি, এরকম সামাজিক অনুষ্ঠানে রাজনীতিবিদদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা জনগণের কাছে যাবে।
তিনি আরো বলেন, এর মধ্য দিয়ে রাজনীতিতে সম্প্রীতি আরও এক ধাপ এগোবে।



এ পাতার আরও খবর

ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)