শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৩ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » মঠবাড়িয়ায় নিউওয়ে ও ইসলামী মালটিপারপাস ৫ হাজার গ্রাহকের টাকা নিয়ে উধাও
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » মঠবাড়িয়ায় নিউওয়ে ও ইসলামী মালটিপারপাস ৫ হাজার গ্রাহকের টাকা নিয়ে উধাও
৪৯৩ বার পঠিত
শনিবার, ১৩ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মঠবাড়িয়ায় নিউওয়ে ও ইসলামী মালটিপারপাস ৫ হাজার গ্রাহকের টাকা নিয়ে উধাও

---
জুলফিকার আমীন সোহেল, মঠবাড়িয়া ॥  নিউওয়ে ও ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর নামে দুইটি হায়হায় কোম্পানী পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রায় ৫ হাজার গ্রাহকের জমাকৃত কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও। পৌর শহরের থানাপাড়া এলাকায় চেয়ারম্যান ¬প্লাজার দ্বিতীয় তলায় এ দু’টি প্রতিষ্ঠানের পাশাপাশি শাখা অফিস খুলে গত ছয়মাস আগে গ্রাহকদের না জানিয়ে গোপনে অফিস গুটিয়ে নিয়ে প্রতিষ্ঠান দুুটি লাপাত্তা হয়ে যায়। ফলে দুই প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার গ্রাহক তাদের জমাকৃত সমুদয় অর্থ হারিয়ে এখন পথে বসেছেন। এসব গ্রাহক জমাকৃত অর্থের দ্বিগুন লাভের আশায় লক্ষ লক্ষ টাকা ওই দুই কোম্পানীর বরাবরে জমা দেন।
নিউওয়ে প্রতিষ্ঠানের প্রতারিত একজন গ্রাহক শহরের দক্ষিণ মিঠাখালী  এলাকার বাসিন্দা মাওলানা নেছার উদ্দিন আহম্মেদ প্রতারণার ফাঁদে অর্থ হারিয়ে উপজেলা চেয়ারম্যানের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এতে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও অফিস ভবনের মালিক তোফাজ্জেল হোসেনসহ ১৬জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন।
অভিযোগে বলা হয়, নিউওয়ে ও ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ দুইটি প্রতিষ্ঠান গত ছয় বছর ধরে স্থানীয় মানুষের প্রলুব্দ করে অর্থ জমা নেয়। জমাকৃত অর্থ দ্বিগুন হবে এমন আশ্বাসে স্থানীয় প্রায় পাঁচ হাজার গ্রাহক এজেন্টদের মাধ্যমে ওই দুই প্রতিষ্ঠানে অর্থ জমা করে। দ্বিগুন লাভের আশায়  প্রতারিত গ্রাহক মাওলানা নেছার উদ্দিন নিউওয়ে প্রতিষ্ঠানের কাছে দুই দফায় সর্ব মোট এক লাখ ১২ হাজার টাকা জমা দেন। তার মত অন্য গ্রাহকরা মোটা অংকের টাকা ওই দুই প্রতিষ্ঠানে জমা দেন। কিন্তু গত ছয় মাস আগে গ্রাহকের লভ্যাংশসহ জমাকৃত সমুদয় অর্থ নিয়ে কোম্পানীর অফিস দুটি লাপাত্তা হয়ে গেলে গ্রাহকরা বিপাকে পড়েন। এর মধ্যে নিউওয়ের তিন হাজার গ্রাহক ও  ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইট লিমিটেডের দুই হাজার গ্রাহক প্রতারণার শিকার হন।
প্রতারিত গ্রাহক নেছার উদ্দিন জানান, তিনি জমি বিক্রি ও আত্মীয় স্বজনের কাছে ধার দেনা করে নিউওয়ে কোম্পানীর নিকট টাকা জমা করেছিলাম।  লাভ তো দুরে কথা এখন অফিস গুটিয়ে টাকা মেরে প্রতারকরা পালিয়েছে। এছাড়া পৌর শহরের ব্যাবসায়ী শাহজাহান জমাদ্দার, হেমায়েত খান ও আব্দুর রহমান মাষ্টাসহ হাজার হাজার গ্রাহক প্রতারিত হয়ে নিঃশ্ব হয়ে পথে পথে ঘুরছে।
মঠবাড়িয়া উপজেলা  চেয়ারম্যান মো. আশরাফুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে স্থানীয় টিকিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
এ ব্যাপারে ওই দুই প্রষ্ঠিানের অফিস ভবনের মালিক সাবেক ইউপি চেয়ারম্যান মো. তাফাজ্জুল হোসাইন বলেন, ওই কোম্পানির কর্মকর্তারা হঠৎ করে অফিস ছেড়ে চলে গেছে। শুনেছি জমাকৃত টাকা কোন গ্রাহকই ফেরত পায়নি।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)