শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » বেনাপোল স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » বেনাপোল স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
৩৮৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেনাপোল স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

---

বেনাপোল  থেকে এনামুল হকঃ
আমদানি-রফতানি বাণিজ্যের ক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে বেনাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা। বুধবার (১০ জুন) দুপুর ১২টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে বিক্ষোভ সমাবেশ করে এ কর্মবিরতি ঘোষণা করেন সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের নেতারা।

তারা এসময় বলেন, আমদানি-রফতানি বাণিজ্যের ক্ষেত্রে বৈধ ব্যবসায়ীদের অযথা হয়রানি করে কাস্টমস ও বিজিবি। এ অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পণ্য খালাসের ক্ষেত্রে হয় কাস্টমস নয়তো বিজিবি যে কোনো একটি পক্ষকে দায়িত্ব নিতে হবে। কাস্টমস দায়িত্ব নিয়ে পণ্য খালাসের অনুমতি দিলে বিজিবি সদস্যরা হয়রানি করতে পারবে না। একইভাবে বিজিবি দায়িত্ব নিলে দ্বিতীয়বার কাস্টমস পণ্য দেখতে পারবে না। হয়রানির কারণে এ বন্দর থেকে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও মন্তব্য করেন তারা। সংগঠনের নেতারা সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সিঅ্যান্ডএফ নেতারা শক্তভাবে এসব হয়রানির প্রতিবাদ করেন না। প্রতিবাদ করতে গিয়ে কর্মচারীরা বার বার লাঞ্ছিত হলেও নিরব থাকছেন তারা।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করে বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এদিকে, কর্মবিরতির মধ্যে ভারত থেকে পণ্য আমদানি হলেও বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)