রবিবার, ২৮ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » » গণহারে গ্রেফতার চলছে: রিজভী
গণহারে গ্রেফতার চলছে: রিজভী
![]()
পক্ষকাল প্রতিবেদক :
সোমবারের সকাল-সন্ধ্যা হরতালকে সামনের রেখে ‘দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীদের পুলিশ গণহারে গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘একদলীয় দুঃশাসন নিশ্চিত করতেই ক্ষমতাসীন অবৈধ সরকার দেশব্যাপী এ গ্রেফতার অভিযান শুরু করেছে। কিন্তু এতে তারা পার পাবে না। অতীতেও কোনো স্বৈরাচার পার পায়নি। এ অবৈধ সরকারও পাবে না।’
তিনি অভিযোগ করেন, ‘এখন পর্যন্ত পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করেছে।’
এদিকে, নয়াপল্টনে রিজভী আহমেদের সংবাদ সম্মেলন চলাকালে কে বা কারা বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
সোমবারের হরতালে সাংবাদিক, এ্যাম্বুলেন্স, ওষুধের দোকান, ফায়ার সার্ভিসের গাড়িসহ জরুরি সেবাপ্রদানকারী সংস্থার গাড়ি আওতামুক্ত থাকবে। এ ছাড়া চট্টগ্রামের লালদীঘি ময়দানে গাউসুল আজম সম্মেলন উপলক্ষে ওই এলাকা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান বিএনপির এ যুগ্ম মহাসচিব।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ