শিরোনাম:
ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১০ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » গোপালগঞ্জের মুকসুদপুরের জমি জায়গা সংক্রান্ত বিরোধে বাড়ি ঘর ভাঙ্গচুর ও লুটপাঠ
প্রথম পাতা » জেলার খবর » গোপালগঞ্জের মুকসুদপুরের জমি জায়গা সংক্রান্ত বিরোধে বাড়ি ঘর ভাঙ্গচুর ও লুটপাঠ
৩৭২ বার পঠিত
বুধবার, ১০ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোপালগঞ্জের মুকসুদপুরের জমি জায়গা সংক্রান্ত বিরোধে বাড়ি ঘর ভাঙ্গচুর ও লুটপাঠ

---
গোপালগঞ্জ প্রতিনিধি ঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় বসতবাড়ি ভাংচুর ও লুটপাঠের অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থরা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মুকসুদপুর উপজেলার ঝুটিগ্রামে। এঘটনায় অভিযুক্ত দুলাল মুন্সী গং-দের নামে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে জুয়েল মুন্সী।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঝুটিগ্রামে একই বংশীয় আতিয়ার রহমান চাঁন মিঞা মুন্সী’র ছেলে জুয়েল ও গেন্দু মুন্সী’র ছেলে দুলাল মুন্সী’র সাথে দীর্ঘদিন ধরে জমি জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। উভয়ের সাথে সম্পর্কের চরম অবনতি ঘটায় জুয়েল মুন্সী তার আঙ্গিনার সীমানায় টিনের একটি বেড়া দেয়। এরই প্রেক্ষিতে প্রতিপক্ষ দুলাল মুন্সী তার লোকজন নিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে জুয়েল মুন্সীর আঙ্গিনার টিনের বেড়া, বসত ঘর, রান্না ঘর ভাংচুর সহ ঘরের মধ্যে প্রবেশ করে মালা মাল লুটপাঠ করে নেয়। জুয়েল মুন্সীর অন্যান্য ভাই বোন বাড়ি ঘরে না থাকায় দুলাল মুন্সী গং- তার উপর বার বার সন্ত্রাসী আক্রমন, অত্যাচার, নির্যাতন, ও প্রাণ নাশের হুমকী প্রদান করতে থাকে। এমতাবস্থায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জুয়েল মুন্সী মুকসুদপুর থানায় দুলাল মুন্সী গং- দের নামে একটি অভিযোগ দাখিল করে। এঘটনায় সরেজমিন পরিদর্শনে স্থানীয় বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান সোহেলের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে আমি একাধিক বার চেষ্টা চালিয়েও কোন মিমাংশায় আসতে পারিনি। এখানে জুয়েল মুন্সী চরম সমস্যা মোকাবেলা করছে। আমি এব্যাপারে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের সহযোগীতায় দুই পরিবারে মধ্যে জায়গা জমি সংক্রান্ত দীর্ঘ দিনের এই বিরোধ নিরসন চাই। অভিযোগ নিয়ে প্রতিপক্ষ দুলাল মুন্সী’র সাথে কথা হলে এসকল ঘটনার কথা তিনি অস্বীকার করেন। এবিষয়ে মুকসুদপুর থানার তদন্ত কর্মকর্তা আজিজ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। আশা করছি উভয় পক্ষকে নিয়ে বসে আমরা একটি সামাজিক সমাধান দিতে পারবো। এছাড়া এলাকায় পরবর্তীতে নতুন কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রেখেছে। আমরা আশা করছি পরবর্তীতে দুই পরিবারে মধ্যে আর কোন অনাকাঙ্খিত ঘটবেনা। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের ঐকান্তিক প্রচেষ্টা কামনা করেছেন সচেতন মহল।



এ পাতার আরও খবর

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)