শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৬ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » মঠবাড়িয়ায় অন্তঃস্বত্তা গৃহবধূ হত্যার প্রতিবাদে এলাকাবাসির প্রতিবাদ সমাবেশ
প্রথম পাতা » জেলার খবর » মঠবাড়িয়ায় অন্তঃস্বত্তা গৃহবধূ হত্যার প্রতিবাদে এলাকাবাসির প্রতিবাদ সমাবেশ
৪২৮ বার পঠিত
শনিবার, ৬ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মঠবাড়িয়ায় অন্তঃস্বত্তা গৃহবধূ হত্যার প্রতিবাদে এলাকাবাসির প্রতিবাদ সমাবেশ

---
জুলফিকার আমীন সোহেল , মঠবাড়িয়া  ॥ স্কুল ছাত্রীকে অপহরণে বাঁধা দেওয়ার সময় পিরোজপুরে মঠবাড়িয়া ফাতিমা আক্তার মিতু(৩০)নামে এক অন্তঃস্বত্তা গৃহবধূকে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষুব্ধ গ্রামবাসী আজ শনিবার মঠবাড়িয়া পৌর শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মঠবাড়িয়া পৌর শহরের শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক নেতা,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ কয়েক হাজার গ্রামবাসী অংশ নেন। এসময় পৌর শহরের প্রধান সড়ক বিক্ষুব্ধ জনতা অবরোধ করে রাখলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শহীদ মিনার চত্বরে যুবলীগ নেতা মো. মাইনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন,যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ,যুবলীগ নেতা রফিকুল ইসলাম রিপন,আ.লীগ নেত্রী কামরুন নাহার বেগম প্রমূখ । এসময় নিহত গৃহবধূর স্বামী মো. মিরাজ মৃধা উপস্থিত ছিল।
এসময় বক্তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
উল্লেখ্য গত ২৭ মে সন্ধ্যায়  উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের ফারুক  লিটন মৃধার স্কুল পড়–য়া মেয়েকে একই গ্রামের সৌদি প্রবাসী ফারুক হাওলাদারের  বখোটে ছেলে মো.জসিম উদ্দিনের নেতৃত্বে ১২/১৪ জনের একদল সন্ত্রাসী বাড়ি থেকে ওই স্কুল ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা চালায়  । এসময় ওই স্কুল ছাত্রীর অন্তস্বত্তা চাচি মিতু জেগম এ অপহরণে বাঁধা দেন। এসময় সন্ত্রাসীর তাঁকে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসি সন্ত্রীদের ধাওয়া করে পাঁচজনকে আটক করে। তবে মূল সন্ত্রাসী পালিয়ে যায়। গুরুতরতর অবস্থায় গৃহবধূকে প্রথমে বরিশাল মেডিকেলে পরে ওই রাতে তাঁকে ঢাকা মেডিকেলে স্থান্তরের পর সেখানে তাঁর মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মিরাজ মৃধা বাদি হয়ে ১২জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারী কাউকে গ্রেফতার করতে পারেনি।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)